
শেষ আপডেট: 19 July 2024 19:10
দ্য ওয়াল ব্যুরো: কথায় আছে, শাড়িতেই নারী! শাড়ি পরতে পছন্দ করেন না এমন মেয়ে খুব কমই আছেন। আর এখন শাড়ি নিয়ে বাজারে চলছে বিভিন্ন রকম এক্সপিরিমেন্ট। কারো পছন্দ ট্র্যাডিশনাল, আবার কারো প্যাস্টেল শেডের হালকা শিফন, আবার কেউ নরম মলমলেই কুপোকাত। সামনেই দুর্গাপুজো, হাতে আর মাত্র আড়াই মাস বাকি। এখন প্রশ্ন হল পুজোর ঠিক আগে অর্থাৎ বছরের এই সময়টা কেমন ধরনের শাড়ি বাজারে উঠছে? কী ধরনের রং ট্রেন্ডিং-এ?
যাঁরা স্টাইলিং বোঝেন, তাঁরা জানেন একটা শাড়ি পরা আর স্টাইল করা দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। তাঁরা এটাও জানেন যে কখন কোন শাড়ির ট্রেন্ডিং-এ চলছে। তখন বিশেষ গুরুত্ব পায় রং। এবার একনজরে দেখে নেওয়া যাক বর্তমানে কী কী শাড়ি নজর কেড়েছে মহিলাদের।
এখন যেমন ট্রেন্ডে চলছে হলুদ, সোনালি রং তেমনই ইয়ং জেনারশন পছন্দ করছে প্যাস্টেল শেডের যেকোনও রং। পছন্দের শাড়ি হল - শিভরি জর্জেট, রেনবো শিফন, শিমার জর্জেট, আলিয়া ভাট শাড়ি, শেডেড শাড়ি, অনুস্কা শিফন, এবং অঙ্কিতা লোখান্ডে বিগবস শাড়ি।