.webp)
অ্যাক্রোপলিস মলে ভয়াবহ আগুন
শেষ আপডেট: 14 June 2024 18:22
সৌরদীপ চট্টোপাধ্যায়
ছবি: অরিত্র কবিরাজ
গলগল করে বেরোচ্ছে ধোঁয়া। আধ-কিলোমিটার দূরেও কটু গন্ধে মুখে রুমাল চাপা দিতে হচ্ছে। মাথায় গনগনে রোদ। ভ্যাপসা গরম। দুপুর সাড়ে বারোটা নাগাদ দক্ষিণ কলকাতার কসবায় অ্যাক্রোপলিস মল যেন দমকলকর্মীদের কাছে একটা যুদ্ধক্ষেত্র! দমকে দমকে বাড়ছে ধোঁয়া। আশেপাশের দোকানিরা আতঙ্কিত হয়ে পড়েছেন। গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে দিয়েছে। প্রায় সাড়ে তিন ঘন্টার লড়াইয়ের পরে আগুন আয়ত্তে আনা হয়। কাঁচ ভেঙে ধোঁয়া বের করতে হয় দমকলকর্মীদের।
দেখুন সেই ছবি।