
শেষ আপডেট: 7 June 2023 07:47
দ্য ওয়াল ব্যুরো: ভারতের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবগুলির মধ্যে অন্যতম হল জগন্নাথদেবের রথযাত্রা। পুরীর রথযাত্রা তো বিশ্ববিখ্যাত। যে রথযাত্রা দেখার জন্য লক্ষ লক্ষ মানুষ পুরীতে ছুটে আসেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। কিন্তু ভারতের ধর্মীয় উৎসব হলেও, রথযাত্রা ভারতের সীমানার মধ্যে আবদ্ধ থাকেনি। ছড়িয়ে পড়েছে বিশ্বের বিভিন্ন দেশে। ভারতের বাইরেও বিপুল উদ্দীপনায় রথযাত্রা পালিত হয় সানফ্রান্সিসকো, লন্ডন, লস অ্যাঞ্জেলস, টোকিও এমনকি রাশিয়ার প্রত্যন্ত অঞ্চলেও।
আজ আমরা দেখব, ভারতের বাইরের বিখ্যাত কিছু রথযাত্রার ছবি।
১. সানফ্রান্সিসকো (আমেরিকা)
[caption id="attachment_232463" align="aligncenter" width="600"]
আজ থেকে ৫৩ বছর আগে শুরু হয়েছিল রথযাত্রা। এটি ছিল ভারতের বাইরে শুরু হওয়া প্রথম রথযাত্রা । এই রথযাত্রায় আজও শহরের সকল সম্প্রদায়ের মানুষ উৎসাহের সঙ্গে যোগ দেন।[/caption]
২. প্রাগ (চেক রিপাবলিক)
[caption id="attachment_232464" align="aligncenter" width="300"]
প্রত্যেক বছর প্রাগের বুকে হয় এই বর্ণময় রথযাত্রা। চল্লিশ ফুট উঁচু রথের সামনে গায়ক, বাদক ও নর্তক-নর্তকীরা অনুষ্ঠান পরিবেশন করতে করতে এগিয়ে চলেন। মুগ্ধ হয়ে দেখে শহর।[/caption]
৩. ডারবান (দক্ষিণ আফ্রিকা)
[caption id="attachment_232482" align="aligncenter" width="600"]
১৯৮৮ সাল থেকে ডারবানে রথযাত্রা হয়ে আসছে। রথযাত্রার সঙ্গে চলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। অংশগ্রহণ করেন দক্ষিণ আফ্রিকার নামকরা শিল্পীরা।[/caption]
৪.রোম (ইটালি)
[caption id="attachment_232466" align="aligncenter" width="600"]
রোমের তাসকান এলাকায় ১৯৮১ সাল থেকে হয়ে আসছে এই রথ যাত্রা। স্থানীয় মানুষ সপরিবারে রথযাত্রায় যোগ দেন উৎসাহ সহকারে।[/caption]
৫.মেলবোর্ন (অস্ট্রেলিয়া)
[caption id="attachment_232467" align="aligncenter" width="600"]
মেলবোর্নে রথযাত্রা ও সাংস্কৃতিক উৎসব একই সঙ্গে চলে। পর্যটকেরা রাস্তার দু'পাশে দাঁড়িয়ে দেখেন এই রঙিন কার্নিভাল।[/caption]
৬.মস্কো (রাশিয়া)
[caption id="attachment_232468" align="aligncenter" width="600"]
মস্কোর রথযাত্রা পরিচালনা করেন রাশিয়ানরাই। এই দিনে তাঁরা সবাই নিরামিষ ভারতীয় খাবার খান। রাশিয়ান সুন্দরীদের অঙ্গে ওঠে ভারতের শাড়ি।[/caption]
৭. ভক্তপুর (নেপাল)
[caption id="attachment_232483" align="aligncenter" width="600"]
নেপালের ভক্তপুরে বিপুল উদ্দীপনা সহকারে প্রভু জগন্নাথের রথযাত্রা পালিত হয়।[/caption]
৮. ফ্লরিডা ( আমেরিকা)
[caption id="attachment_232476" align="aligncenter" width="600"]
বর্ণময় শোভাযাত্রা সহকারে এগিয়ে চলেছে প্রভু জগন্নাথদেবের রথ। রথকে মাঝখানে রেখে শাস্ত্রীয় সংগীত ও নৃত্য পরিবেশন করা হয়।[/caption]
৯. লন্ডন( ইংল্যান্ড)
[caption id="attachment_232481" align="aligncenter" width="500"]
লন্ডনের ট্রাফালগার স্কোয়ারে পালিত হয় বিখ্যাত এই রথযাত্রা উৎসব। এইদিনে ভিড় উপচে পড়ে। লন্ডনের বিভিন্ন প্রান্ত থেকে ট্রাফালগার স্কোয়ারে আসেন ভারতীয়রা।[/caption]
১০. অকল্যান্ড (নিউজিল্যান্ড)
[caption id="attachment_232479" align="alignnone" width="500"]
নিউজিল্যান্ডের অকল্যান্ডে ইসকনের ব্যবস্থাপনায় পালিত হয় রথযাত্রা উৎসব। রাস্তার দু'ধারে দাঁড়িয়ে দর্শকেরা দেখেন ইসকনের সন্ন্যাসীদের উদ্দাম নৃত্য।[/caption]