
আরজি করে সিবিআই তদন্তের একমাস।
শেষ আপডেট: 13 September 2024 20:05
দ্য ওয়াল ব্যুরো: আরজি কর হাসপাতালে তরুণী পড়ুয়া-চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার ঠিক চারদিনের মাথায় অর্থাৎ ১৩ অগস্ট এই মামলার তদন্তভার নিয়েছিল সিবিআই। কলকাতা হাইকোর্টের নির্দেশেই পুলিশের হাত থেকে তদন্ত সরেছিল সিবিআইয়ের হাতে। ততদিনে পুলিশি তদন্তে গ্রেফতার হয়েছে সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। তার পরে সিবিআই তদন্তের একমাস কেটে গেল। আজ ১৩ সেপ্টেম্বর। এই ক'দিনে আরজি কর মামলায় অন্য কোনও অপরাধীকে ধরা দূরের কথা, নতুন কোনও বিশেষ তথ্যও সামনে আসেনি। প্রশ্ন উঠতে শুরু করেছে, এই একমাসে তারা কী কী করেছে। কবেই বা ফাইল করবে চার্জশিট।