Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

শুরু হচ্ছে যুব জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ, রয়েছে বড় চমক

এই চ্যাম্পিয়নশিপে মোট ১,২০০ খেলোয়াড় অংশগ্রহণ করবেন।

শুরু হচ্ছে যুব জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ, রয়েছে বড় চমক

শুরু হচ্ছে যুব জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ

শেষ আপডেট: 17 November 2024 16:43

দ্য ওয়াল ব্যুরো: শুরু হচ্ছে ৩৯তম যুব জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ। ওয়েস্ট বেঙ্গল বাস্কেটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে রবিবার (১৭ নভেম্বর) একটি বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে। আগামী ২৯ নভেম্বর থেকে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপের আসর বসতে চলেছে। চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত।

প্রসঙ্গত, ২০১৪ সালে ওয়েস্ট বেঙ্গল বাস্কেটবল অ্যাসোসিয়েশন কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যুব জাতীয় বাস্কেটবল চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছিল। তবে এবারের আয়োজন যে আরও বড় হতে চলেছে, তা নিঃসন্দেহে বলা যেতে পারে।

ওয়েস্ট বেঙ্গল বাস্কেটবল অ্যাসোসিয়েশন সচিব প্রদীপ কুমার আদ্য জানিয়েছেন, এই চ্যাম্পিয়নশিপে মোট ১,২০০ খেলোয়াড় অংশগ্রহণ করবেন। আগামী ২৯ নভেম্বর বিকেল তিনটের সময় এই চ্যাম্পিয়নশিপের উদ্বোধন হবে। ফাইনাল ম্যাচ এবং সমাপনী অনুষ্ঠান ডুমুরজলা ইন্ডোর স্টেডিয়ামে আয়োজন করা হবে।

উল্লেখ্য, গত বছর এই টুর্নামেন্টের পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিল রাজস্থান এবং রানার্স আপ হয়েছিল পঞ্জাব। অন্যদিকে, মহিলাদের মধ্যে চ্যাম্পিয়নের শিরোপা উঠেছিল তামিলনাড়ুর মাথায়। রানার্স আপ হয়েছি কর্নাটক।


```