Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

এশিয়া কাপ হকি খেলতে কি ভারতে আসবে পাকিস্তান? জানা যাবে দু’দিনের মধ্যে

যদি আগামী ২ দিনের মধ্যে পাকিস্তান তাদের অংশগ্রহণ নিশ্চিত না করে, তাহলে বাংলাদেশ তাদের স্থলাভিষিক্ত হতে পারে।

এশিয়া কাপ হকি খেলতে কি ভারতে আসবে পাকিস্তান? জানা যাবে দু’দিনের মধ্যে

এশিয়া কাপ হকি ২০২৫

সৌম্য বাগচী

শেষ আপডেট: 18 August 2025 19:37

দ্য ওয়াল ব্যুরো: ২৯ গস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ হকি  টুর্নামেন্ট (Asia Cup Hockey)। বিহারের রাজগীরে হবে এবারের প্রতিযোগিতা। তবে দুই দেশের সাম্প্রতিক পরিস্থিতির কারণে পাকিস্তান (Pakistan) সম্ভবত এই প্রতিযোগিতায় অংশ নেবে না। সেক্ষেত্রে পাকিস্তানের পরিবর্তে খেলতে পারে বাংলাদেশ (Bangladesh)। 

হকি ইন্ডিয়ার (Hockey India) একজন ঊর্ধ্বতন কর্তা পিটিআইকে এ প্রসঙ্গে বলেছেন, যদি আগামী ২ দিনের মধ্যে পাকিস্তান তাদের অংশগ্রহণ নিশ্চিত না করে, তাহলে বাংলাদেশ তাদের স্থলাভিষিক্ত হতে পারে।

জানা গিয়েছে, আয়োজকরা পাকিস্তানের পরিবর্তে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ করেছেন। তবে হকি ইন্ডিয়া জানিয়েছেআগামী ৪৮ ঘণ্টার মধ্যে পরিস্থিতি পরিষ্কার হয়ে যাবে। এক মাস আগে, পাকিস্তান হকি ফেডারেশন (পিএইচএফ) নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতে আসতে অস্বীকৃতি জানিয়েছিল। তবে, ভারত সরকার বলেছেতারা পাকিস্তানি খেলোয়াড়দের ভিসা দেবে। ভারত সরকার পাশাপাশি এটাও বলেছে যে, কিন্তু যদি তারা (পাকিস্তানি খেলোয়াড়রা) আসতে না চায়, তাহলে সেটা আমাদের সমস্যা নয়। বাংলাদেশকে আমন্ত্রণ জানানো হয়েছে, তবে আমাদের আরও দুই দিন অপেক্ষা করতে হবে।

পাশাপাশি ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, পাকিস্তান বা বাংলাদেশ কেউই এখনও আমাদের কোনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। তবে পাকিস্তানের পরিবর্তে বাংলাদেশের আসার সম্ভাবনা বেশি।

পাকিস্তানের হকি ফেডারেশনের প্রধান এর আগে বলেছিলেন, ভারতে আমাদের দলের নিরাপত্তার কী গ্যারান্টি আছেআমরা ভারতের কাছে জানতে চেয়েছি যে, আমাদের খেলোয়াড়দের নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা হবে এবং তারা কীভাবে টুর্নামেন্টে মনোযোগ দিতে পারবে।” তবে, পাকিস্তান সরকার এখনও এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। 

এশিয়া কাপ হকি ১৯৮২ সালে পাকিস্তানের করাচিতে শুরু হয়েছিল। তারপর থেকে, এই টুর্নামেন্টটি এশিয়ান হকির সবচেয়ে মর্যাদাপূর্ণ ইভেন্ট হিসাবে রয়ে গিয়েছে। এর ইতিহাসে সবচেয়ে সফল দল হল দক্ষিণ কোরিয়া, যারা পাঁচবার এই খেতাব জিতেছে। ভারত এবং পাকিস্তান উভয়ই তিনবার করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। 


```