Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

'সামান্য কৃতজ্ঞতাবোধ নেই...', ভিনেশের বিরুদ্ধে ফের তোপ দিদি ববিতার

সম্প্রতি মহাবীর ফোগতের মেয়ে তথা দেশের প্রাক্তন রেসলার ববিতা ফোগত একটি অনুষ্ঠানে এসেছিলেন।

'সামান্য কৃতজ্ঞতাবোধ নেই...', ভিনেশের বিরুদ্ধে ফের তোপ দিদি ববিতার

দেশের প্রাক্তন রেসলার ভিনেশ ফোগত

শেষ আপডেট: 4 October 2024 11:50

দ্য ওয়াল ব্যুরো: ভারতের প্রাক্তন রেসলার ভিনেশ ফোগতের বিরুদ্ধে অভিযোগ উঠল যে তিনি নিজের কাকা মহাবীর ফোগতকে একটা ন্যুনতম ধন্যবাদ জানাননি। ২০২৪ প্যারিস অলিম্পিক্সে ভিনেশ দুর্দান্ত পারফরম্য়ান্স করলেও শেষপর্যন্ত ফাইনালে যোগ্যতা অর্জন করতে পারেননি। 

প্রসঙ্গত, ভিনেশ ৫০ কেজি বিভাগের ফাইনালে উঠলেও, অন্তিম ম্যাচের আগে তাঁর ওজন ১০০ গ্রাম বেশি ছিল। সেকারণে তাঁকে ডিসকোয়ালিফাই করা হয়। অলিম্পিক্সের আসর থেকে ছিটকে যাওয়ার পর ভিনেশ তাঁর কোচ, ফিজিও এবং অন্য সাপোর্ট স্টাফদের ধন্যবাদ জানিয়েছিলেন। কিন্তু, এই তালিকায় তাঁর জীবনের প্রথম কোচ মহাবীর ফোগতের নাম ছিল না।

সম্প্রতি মহাবীর ফোগতের মেয়ে তথা দেশের প্রাক্তন রেসলার ববিতা ফোগত একটি অনুষ্ঠানে এসেছিলেন। সেখানে তিনি বলেন যে ভিনেশের জীবনে তাঁর বাবার অবদান ঠিক কতখানি। কিন্তু, ভিনেশের মধ্যে সামান্য কৃতজ্ঞতাবোধ নেই।

তিনি বললেন, 'আমি এখনও পর্যন্ত বাবাকে মোট তিনবার কাঁদতে দেখেছি। প্রথমবার, যখন দিদি এবং আমার বিয়ে হয়েছিল। দ্বিতীয়বার, যখন আমার কাকা মারা গিয়েছিলেন। এবং তৃতীয়বার, ভিনেশ যখন অলিম্পিক্সের ফাইনাল থেকে ছিটকে গেল।'

সঙ্গে তিনি আরও যোগ করেন, 'আমার কাকা যখন মারা গিয়েছিলেন, সেইসময় ভিনেশ আচমকা কুস্তি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। সেইসময় আমার বাবা ওর বাড়িতে গিয়েছিল। অনেক বুঝিয়ে-সুঝিয়ে শেষপর্যন্ত আবারও কুস্তির আখড়ায় ফিরিয়ে এনেছিল। ফলে ভিনেশকে তৈরি করতে কতটা পরিশ্রম লেগেছে, সেটা আপনারা খুব ভাল করেই বুঝতে পারছেন। কিন্তু, সেই গুরুকে বাদ দিয়েই বাকি সবাইকে ধন্যবাদ জানাল ভিনেশ।'


```