Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

৩১ অক্টোবর থেকে গোয়ায় শুরু হবে ফিডে বিশ্বকাপ, ওয়াইল্ড কার্ড পেয়ে নামবেন দিব্যা

৩১ অক্টোবর থেকে শুরু হয়ে প্রতিযোগিতা চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। দিব্যা এই প্রতিযোগিতায় নামবেন ওয়াইল্ড কার্ড নিয়ে। 

৩১ অক্টোবর থেকে গোয়ায় শুরু হবে ফিডে বিশ্বকাপ, ওয়াইল্ড কার্ড পেয়ে নামবেন দিব্যা

দিব্যা দেশমুখ

সৌম্য বাগচী

শেষ আপডেট: 23 September 2025 15:22

দ্য ওয়াল ব্যুরো: সম্প্রিত ভারতের মহিলা দাবাড়ু দিব্যা দেশমুখ (Divya Deshmukh) ঐতিহাসিক ফিডে (FIDE) মহিলা বিশ্বকাপ জিতে ইতিহাস সৃষ্টি করেছিলেন। ফাইনালে তিনি হারিয়েছিলেন ভারতের অভিজ্ঞ গ্র্যান্ড মাস্টার কোনেরু হাম্পিকে। খেতাব জয়ের পর ১৯ বছরের দিব্যা হয়েছেন দেশের ৮৮তম গ্র্যান্ড মাস্টার। পাশাপাশি তিনি হাম্পিহারিকা দ্রোণাভল্লি এবং আর বৈশালীর পর তিনি হলেন চতুর্থ ভারতীয় মহিলা গ্র্যান্ডমাস্টার।

এবার দিব্যা দেশমুখ নামতে চলেছেন ফিডে দাবা বিশ্বকাপে (FIDE World Cup)। এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতের বিখ্যাত সৈকত নগরী গোয়ায়। ৩১ অক্টোবর থেকে শুরু হয়ে প্রতিযোগিতা চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। দিব্যা এই প্রতিযোগিতায় নামবেন ওয়াইল্ড কার্ড নিয়ে। 

শেষ মুহূর্তে দুই দাবাড়ু নাম প্রত্যাহারের পর দিব্যাকে ওয়াইল্ড কার্ড দেওয়া হয়েছে। নাগপুরের এই বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশের নেতৃত্বে সিঙ্গল-এলিমিনেশন রাউন্ডে আরও ২০ জন ভারতীয়ের সঙ্গে যোগ দেবেন। 

ফিডে জানিয়েছেশেষ মুহূর্তে জু ওয়েঞ্জুন এবং হাউ ইফান আমন্ত্রণ প্রত্যাখ্যান করায় সুযোগ পেয়েছেন দিব্যা দেশমুখ। প্রতি দুই বছর অন্তর অনুষ্ঠিত এই বিশ্বকাপে বিশ্বের ২০৬ জন সেরা খেলোয়াড় তিন সপ্তাহ ধরে নকআউট মিনি-ম্যাচের মাধ্যমে প্রতিযোগিতা করেন। শীর্ষ তিনজন খেলোয়াড় ২০২৬ সালের ক্যান্ডিডেটস টুর্নামেন্টের জন্য যোগ্যতা অর্জন করবেন। ক্যান্ডিডেটস টুর্নামেন্টের বিজয়ী বিশ্ব চ্যাম্পিয়নকে চ্যালেঞ্জ করার সুযোগ পাবেন।


```