Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

ফের বিশ্বচ্যাম্পিয়ন হয়েও নিজের পারফরম্যান্সে হতাশ সুমিত, লক্ষ্য ৮০ মিটার জ্যাভলিন ছোড়া

শিরোপা জয়ের পর সুমিত স্পষ্টভাবে জানিয়ে দেন, তাঁর পরবর্তী লক্ষ্য ৮০ মিটার দূরত্ব অতিক্রম করা। 

ফের বিশ্বচ্যাম্পিয়ন হয়েও নিজের পারফরম্যান্সে হতাশ সুমিত, লক্ষ্য ৮০ মিটার জ্যাভলিন ছোড়া

সুমিত আন্টিল

সৌম্য বাগচী

শেষ আপডেট: 1 October 2025 10:16

দ্য ওয়াল ব্যুরো: ভারতের সোনার ছেলে নীরজ চোপড়া তাঁর বিশ্ব চ্যাম্পিয়নশিপের পদক ধরে রাখতে পারেননি, এবার খালি হাতে ফিরতে হয়েছে তাঁকে। কিন্তু অসাধ্য সাধন করেছেন প্যারা অ্যাথালিট সুমিত আন্টিল (Sumit Antil)। ২৭ বছর বয়সি এই জ্যাভলার ২০২৫ সালের বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে (World Para Athletics Championships 2025) টানা তৃতীয় সোনা জিতেছেনযা তাঁকে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সবচেয়ে সফল ভারতীয় প্যারা-অ্যাথলিট করে তুলেছে।

পুরুষদের এফ৬৪ বিভাগে সুমিত ৭১.৩৭ মিটার থ্রো করে চ্যাম্পিয়নশিপে নতুন রেকর্ড তৈরি করেছেন। সুমিতের ইভেন্টের সময় নীরজ চোপড়া তাঁকে স্ট্যান্ড থেকে উৎসাহিত করছিলেন।

 

সোানা জেতার পর সুমিত বলেন, "দেখুন, আমরা প্যারা-অ্যাথলিট হিসেবে কতদূর যেতে পারি তা দেখার চেষ্টা করছি, কারণ আমাদের প্রায়শই শুনতে হয় যে, একজন প্যারা-অ্যাথলিট আর কত দূর যেতে পারবেন। তাইআমরা সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি।

শিরোপা জয়ের পর সুমিত স্পষ্টভাবে জানিয়ে দেন, তাঁর পরবর্তী লক্ষ্য ৮০ মিটার দূরত্ব অতিক্রম করা। তিনি বলেন, "যখন আমি প্রতিযোগিতা শুরু করি, তখন কেউ ভাবেনি যে প্যারা-অ্যাথলিটরা ৭০ মিটার পর্যন্ত জ্যাভলিন নিক্ষেপ করতে পারবে। এখন আমরা তা অর্জন করেছি। আমাদের লক্ষ্য হলো ৭৫ থেকে ৮০ মিটার পর্যন্ত পৌঁছনো।"

সুমিতের বর্তমান বিশ্ব রেকর্ড ৭৩.২৯ মিটারযা তিনি ২০২৩ সালের এশিয়ান প্যারা গেমসে স্থাপন করেছিলেন। যদিও এবার তিনি নিজের রেকর্ড থেকে কিছুটা পিছিয়ে পড়েছিলেন। সুমিত বলেন, সামান্য কাঁধ এবং ঘাড়ের সমস্যা তাঁকে তাঁর পূর্ণ শক্তি প্রয়োগ করতে বাধা দিয়েছেতবে তিনি চ্যাম্পিয়নশিপ রেকর্ড অর্জন করতে পেরে খুশি। 

সুমিত ছাড়াওএকই দিনে সন্দীপ সরগার পুরুষদের এফ৪ বিভাগে ৬২.৮২ মিটার থ্রো করে সোনা জিতেছেন। একই ইভেন্টে আরেক ভারতীয় ক্রীড়াবিদও রুপো জিতেছেন। যোগেশ কাঠুনিয়া পুরুষদের এফ৫৬ ডিসকাস থ্রোতে রুপো জিতেছেন। এটি তাঁর টানা তৃতীয় বিশ্ব চ্যাম্পিয়নশিপ রুপো। ভারতের মোট পদকের সংখ্যা চারটি সোনাচারটি রুপো এবং একটি ব্রোঞ্জ। পদক তালিকায় বারত রয়েছে চতুর্থ স্থানে। 


```