Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নৌকাডুবিতে ১৫ জনের মৃত্যু, বৃদ্ধার প্রাণ বাঁচাল ইনস্টা রিল, ফোনের নেশাই এনে দিল নতুন জীবন!‘ভূত বাংলা’-তে যিশু সেনগুপ্তর আয় নিয়ে হইচই! ফাঁস হল অঙ্কপদ খোয়ানোর পর এবার নিরাপত্তা! রাঘব চাড্ডার Z+ সুরক্ষা তুলে নিল পাঞ্জাব সরকার, তুঙ্গে জল্পনাফাঁকা স্টেডিয়ামে পিএসএলের আড়ালে ভারতের জ্বালানি সঙ্কট! নকভির ‘যুক্তি’তে হতভম্ব সাংবাদিকভোটের রেজাল্টে পর ফের ডিএ মামলার শুনানি শুনবে সুপ্রিম কোর্ট! ৬০০০ কোটি টাকা দেওয়া হয়েছে, জানাল রাজ্যহরমুজ প্রণালীতে ট্রাম্পের দাপট! মার্কিন যুদ্ধজাহাজের বাধায় ফিরল বিদেশী ট্যাঙ্কারTCS Case: প্রথমে বন্ধুত্ব, তারপর টাকার টোপ! টিসিএসের অফিসে কীভাবে টার্গেট করা হত কর্মীদের‘ফোর্স ৩’ শুটিং জোরকদমে, পুরনো চরিত্রে ফিরছেন জন— নতুন চমক কারা?'মমতা চান না গোর্খারা শান্তিতে থাকুন, অধিকার ফিরে পান', দার্জিলিঙে ভিডিওবার্তা অমিত শাহেরগ্রাহকের পকেট বাঁচাতে ভারি খেসারত দিচ্ছে তেল কোম্পানিগুলি! প্রতিদিন লোকসান ১,৬০০ কোটির

দীপ্তির অলরাউন্ড পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে হারিয়ে মহিলা বিশ্বকাপে অভিযান শুরু ভারতের

অর্ধশতক হাঁকিয়ে ওমেন্স ইন ব্লুজকে ম্যাচে টানলেন অমনজ্যোৎ কউর এবং দীপ্তি শর্মা। 

দীপ্তির অলরাউন্ড পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে হারিয়ে মহিলা বিশ্বকাপে অভিযান শুরু ভারতের

আমনজ্যোৎ ও দীপ্তি

সৌম্য বাগচী

শেষ আপডেট: 1 October 2025 08:43

দ্য ওয়াল ব্যুরো: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ দুরন্ত ফর্মে থাকা স্মৃতি মান্ধানা রান পাননি, ব্যাট কথা বলেনি অধিনায়ক হরমনপ্রীত কউরেরও, তবুও শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫৯ রানে জিতেই (India beat Srilanka) ৫৯ রানে জিতে মহিলাদের ওডিআই বিশ্বকাপের (Women’s ODI World Cu) অভিযান শুরু করল ভারত। অর্ধশতক হাঁকিয়ে ওমেন্স ইন ব্লুজকে ম্যাচে টানলেন অমনজ্যোৎ কউর এবং দীপ্তি শর্মা। এরপর বল হাতেও তিনটি উইকেট নিয়ে ম্যাচ সেরা হলেন বাংলার অলরাউন্ডার দীপ্তি।

শ্রীলঙ্কা টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। গুয়াহাটিতে প্রথমে ব্যাট করে ভারত ৪৭ ওভারে আট উইকেট হারিয়ে ২৬৯ রান করে। বৃষ্টির কারণেম্যাচটি ৪৭ ওভারে নামিয়ে আনা হয় ও শ্রীলঙ্কা ডাকওয়ার্থ-লুইস নিয়মে ২৭১ রানের লক্ষ্য পায় যা তারা অর্জন করতে পারেনি।

শ্রীলঙ্কা ৪৫.৪ ওভারে ২১১ রানে অলআউট হয়ে যায়। শ্রীলঙ্কার হয়ে অধিনায়ক চামারি আতাপাত্তু সর্বোচ্চ ৪৩ রান করেন। ভারতের হয়ে দীপ্তি বল হাতে দুর্দান্ত পারফর্ম করেন এবং তিনটি উইকেট নেন। ভারতীয় ইনিংসের মাত্র ১০ ওভার পর বৃষ্টি শুরু হয়। ফলে ম্যাচটি ইনিংসে ৪৮ ওভারে নেমে আসে। ইনিংসের মাঝখানে আবার বৃষ্টিপাত শুরু হয়যার ফলে আরও এক ওভার কমানো হয়।

শ্রীলঙ্কার শুরুটা ধীর গতিতে শুরু হয়েছিল। চমিরা আতাপাত্তু এবং হাসিনি পেরেরা সাত ওভারে প্রথম উইকেটে ৩০ রান যোগ করেন। সপ্তম ওভারের চতুর্থ বলে ক্রান্তি গৌড়া হাসিনিকে আউট করেন। এরপর অধিনায়ক আতাপাত্তু এবং হর্ষিতা সামারবিক্রমা শ্রীলঙ্কার রান এগিয়ে নিয়ে যেতে শুরু করেন। এরপর শ্রীচরাণী অধিনায়ককে আউট করে শ্রীলঙ্কাকে সমস্যায় ফেলেন। ১৫তম ওভারের শেষ বলে তিনি আউট হনদলীয় স্কোর তখন ৮২। 

এর আগেভারত একটা সময় মাত্র ১২১ রানে পাঁচ উইকেট হারিয়ে ফেলেছিলঅধিনায়ক হরমনপ্রীত কউরহারলিন দেওল এবং জেমিমা রদ্রিগেজ সকলেই একই ওভারে আউট হয়েছিলেন। শ্রীলঙ্কার ইনোকা রানাবীরা (৪/৪৬) ২৬তম ওভারে তিনটি উইকেট নিয়ে ভারতকে সমস্যায় ফেলে দেন। 

অস্ট্রেলিয়ার বিপক্ষে সম্প্রতি টানা দুটি সেঞ্চুরি করা স্মৃতি মান্ধানা (০৮) চতুর্থ ওভারে আউট হন। এরপর প্রতিকা রাওয়াল (৩৭) এবং হারলিন (৪৮) দলের দায়িত্ব নেন। দশম ওভারে বৃষ্টির কারণে ম্যাচটি ৪৮ ওভারে নামিয়ে আনা হয়। এরপর রানাবীরা প্রতীকাকে আউট করেনযার ফলে শ্রীলঙ্কা তাদের দ্বিতীয় সাফল্য পায়। এরপর আউট হন হরমনপ্রীতও

তবেঅমনজ্যোৎ এবং দীপ্তি দলকে ভদ্রস্থ স্কোরে পৌঁছে দেন। অমনজ্যোৎ ৫৬ বলে পাঁচটি চার এবং একটি ছক্কা মারেনআর দীপ্তি ৫৩ বলে তিনটি চার মারেন।


```