Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

এবারও ফাইনাল অধরা, বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয় সাত্ত্বিক-চিরাগ জুটির

এটি বিশ্ব চ্যাম্পিয়নশিপে সাত্ত্বিক-চিরাগের দ্বিতীয় ব্রোঞ্জ পদক, এর আগে তাঁরা ২০২২ সালে টোকিওতে ব্রোঞ্জ পদক জিতেছিলেন।

এবারও ফাইনাল অধরা, বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয় সাত্ত্বিক-চিরাগ জুটির

সাত্ত্বিক-চিরাগ

সৌম্য বাগচী

শেষ আপডেট: 31 August 2025 12:48

দ্য ওয়াল ব্যুরো: প্যারিসে চলছে বিডব্লিউএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ (BWF World Championships)। লক্ষ্য সেন, এইচএস প্রণয় পিভি সিন্ধুর মতো ভারতীয় শাটলাররা আগেই বিদায় নিয়েছেন। একমাত্র প্রদীপের সলতের মতো জ্বলছিলেন সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি (Satwiksairaj Rankireddy) ও চিরাগ শেট্টি (Chirag Shetty)। তবে পুরুষ ডাবলসের সেমিফাইনালে শেষ হয়ে গেল এই জুটির স্বপ্ন।

সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টির জুটি শেষ চারের লড়াইয়ে চিনের চেন বো ইয়াং-লিউ ইয়ের জুটির কাছে হেরে গিয়ে ব্রোঞ্জ জিতেছে। এক ঘণ্টা সাত মিনিটের লড়াই পর সেমিফাইনাল ম্যাচে নবম বাছাই সাত্ত্বিক-চিরাগ চিনের চেন বোয়াং-লিউ ইয়ের কাছে ১৯-২১, ২১-১৮, ১২-২১ ব্যবধানে হেরে যান।

ভারতীয় জুটির শুরুটা অবশ্য দুর্দান্ত ছিল। প্রথমেই তাঁরা এগিয়ে যান ৪-০ ব্যবধানেষ একসময় লিড দাঁড়ায় ১১-৫। কিন্তু বিরতির পর চিনের জুটি প্রত্যাবর্তন করে এবং ১৪-১৩ ব্যবধানে এগিয়ে যায়। এরপর ভারতীয় জুটি ফিরে আসার চেষ্টা করলেও প্রথম গেম হেরে যায় ১৯-২১ ব্যবধানে।

দ্বিতীয় গেমে, সাত্ত্বিক এবং চিরাগ প্রথমেই ৫-১ ব্যবধানে এগিয়ে যান। হাফ-টাইমে ভারতীয় জুটির পক্ষে স্কোর ছিল ১১-৯। শেষ পর্যন্ত চিরাগরা দ্বিতীয় গেম জিতে নেন ২১-১৮ ব্যবধানে। তৃতীয় এবং নির্ণায়ক গেম চেন বয়াং এবং লিউ ইয়ে শুরু করেন আক্রমণাত্মক মেজাজে। প্রথমেই তাঁরা এগিয়ে যান ৯-০ ব্যবধানে। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি ভারতীয় জুটি। গেমটি ১২-২১ ব্যবধানে হেরে গিয়ে ব্রোঞ্জ পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয় সাত্ত্বিক ও চিরাগকে।

২০১১ সাল থেকে প্রতিটি বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের কমপক্ষে একটি পদক জয়ের ধারাও অব্যাহত রয়েছে। পাশাপাশি এটি বিশ্ব চ্যাম্পিয়নশিপে সাত্ত্বিক-চিরাগের দ্বিতীয় ব্রোঞ্জ পদক, এর আগে তাঁরা ২০২২ সালে টোকিওতে ব্রোঞ্জ পদক জিতেছিলেন।


```