Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

ব্যাকফুটে শাহবাজ প্রশাসন, এশিয়া কাপ হকিতে না এলেও জুনিয়র বিশ্বকাপে ভারতে আসছে পাকিস্তান

হকি ইন্ডিয়ার প্রধান ভোলানাথ সিং শনিবার জানিয়েছেন, পাকিস্তান এই বছরের শেষের দিকে জুনিয়র বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ভারত সফর করবে। 

ব্যাকফুটে শাহবাজ প্রশাসন, এশিয়া কাপ হকিতে না এলেও জুনিয়র বিশ্বকাপে ভারতে আসছে পাকিস্তান

পাকিস্তান দল

সৌম্য বাগচী

শেষ আপডেট: 31 August 2025 12:02

দ্য ওয়াল ব্যুরো: এশিয়া কাপ হকি খেলতে ভারতে (India) আসনি পাকিস্তান (Pakistan)। তখন তাদের যুক্তি ছিল, পহেলগাম ঘটনার পর অপারেশন সিঁদুর আবহে তারা ভারতে দল পাঠাবে না। কিন্তু এফআইএইচ জুনিয়র বিশ্বকাপ হকির (FIH Men’s Junior World Cup 2025) ক্ষেত্রে দেখা গেল উলট পুরাণ। শাহবাজ শরিফ সরকার জানিয়েছে, তাদের জুনিয়র হকি দল বিশ্বকাপ খেলতে ভারতে যাবে।

জুনিয়র বিশ্বকাপ হকি চেন্নাই ও মাদুরাইয়ে শুরু হবে ২৮ নভেম্বর। চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। হকি ইন্ডিয়ার প্রধান ভোলানাথ সিং শনিবার জানিয়েছেন, পাকিস্তান এই বছরের শেষের দিকে জুনিয়র বিশ্বকাপে অংশগ্রহণের জন্য ভারত সফর করবে। 

বিহারের রাজগীরে চলছে এশিয়া কাপ হকি। সেখানে ভোলানাথ সিং বলেন, “পাকিস্তান জুনিয়র বিশ্বকাপের জন্য ভারতে আসছে। তারা গত রাতে আমাদের কাছে বিষয়টি নিশ্চিত করেছে। আমি তাদের উপস্থিতি সম্পর্কে জিজ্ঞাসা করেছিলাম, কারণ তারা চলমান এশিয়া কাপ থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে।” 

পাকিস্তান হকি এশিয়া কাপে খেলতে অস্বীকৃতি জানানোর পর, প্রতিবেশী দেশটি নভেম্বর-ডিসেম্বরে দক্ষিণ ভারতের শহর চেন্নাই এবং মাদুরাইতে অনুষ্ঠিত হতে যাওয়া জুনিয়র বিশ্বকাপে অংশ নেবে কি না তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল। তবে, এখন এটা স্পষ্ট যে পাকিস্তান ভারত সফর করবে।

হকি ইন্ডিয়ার সচিব বলেন, “টুর্নামেন্টের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আমরা ২৪টি দেশের মধ্যে ২৩টি দেশের কাছ থেকে দলের সদস্যদের তালিকা পেয়েছি। এখন কেবল পাকিস্তান বাকি আছে। এক বা দুই দিনের মধ্যে তাদের তালিকাও পাব বলে আশা করা হচ্ছে। 

হকি ইন্ডিয়ার শীর্ষর্তা পাশাপাশি জানিয়েছেন FIH প্রো লিগ একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট এবং প্রয়োজনে ভারত পাকিস্তানের সঙ্গে খেলবে। ২০২৫-২৬ FIH প্রো লিগে পাকিস্তান নিউজিল্যান্ডের স্থলাভিষিক্ত হয়েছে। ভোলানাথ আরও বলেন, "যদি তারা FIH প্রো লিগে আমাদের পুলে থাকে এবং যদি আমাদের পাকিস্তানের সঙ্গে খেলতে হয়, তাহলে আমরা কেন তাদের সঙ্গে খেলব না? এটি একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট।


```