Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ফের সোনা ভারতের ঝুলিতে, হাই জাম্পে দেশকে গর্বিত করলেন প্রবীণ

টোকিও প্যারালিম্পিক গেমসে রুপোর পদক জয় করেছিলেন প্রবীণ।

ফের সোনা ভারতের ঝুলিতে, হাই জাম্পে দেশকে গর্বিত করলেন প্রবীণ

সোনার পদক জয় করলেন প্রবীণ কুমার

শেষ আপডেট: 6 September 2024 17:41

দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ প্যারিস প্যারালিম্পিক্সে ভারতের ঝুলিতে এল ষষ্ঠ সোনার পদক। ভারতীয় অ্যাথলিট প্রবীণ কুমার পুরুষদের হাই জাম্প ইভেন্টে (টি-৬৪ ক্যাটাগরি) সোনার পদক জিতে ইতিহাস কায়েম করলেন। 

এই ইভেন্টের ফাইনালে প্রবীণ ২.০৪ মিটার উচ্চতায় লাফ দেন। আর সেইসঙ্গে জয় করেন সোনার পদক। প্রসঙ্গত, টোকিও প্যারালিম্পিক গেমসে রুপোর পদক জয় করেছিলেন প্রবীণ। এবার সেই পদকের রং তিনি বদলে ফেললেন।

প্রবীণের এই পদক জয়ের পাশাপাশি ভারতের মোট পদকের সংখ্যা দাঁড়াল ২৬।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) চলতি প্যারালিম্পিক গেমসে ভারতের ঝুলিতে প্রথম পদক এনে দিলেন প্রবীণ কুমার। তিনি অসাধারণ একটি লাফ দিয়ে রেকর্ড কায়েম করলেন। প্রবীণ ২.০৪ মিটার উচ্চতায় লাফ দিয়ে নতুন এশিয়ান রেকর্ড কায়েম করেন। পাশাপাশি সোনার পদক জয় করেন তিনি।

প্রবীণ এই ইভেন্টে পাঁচজন প্রতিযোগীকে পরাস্ত করে শীর্ষ স্থান দখল করেন। এই ইভেন্টে রুপোর পদক জয় করেন গ্রেট ব্রিটেনের ডেরেক লোকিডেন্ট (২.০৬ মিটার) এবং বাকি দুজন জয় করেন ব্রোঞ্জ পদক। উজবেকিস্তানের তৈমুরবেক গিয়াজোব এবং পোল্যান্ডের মেসিয়েজ লোপিয়াটো ২.০৩ মিটার উচ্চতায় লাফ দিয়েছেন। তাঁরা সংযুক্তভাবে তৃতীয় স্থান অর্জন করেন।

পায়ের সমস্যা প্রতিবন্ধকতা তৈরি করলেও প্রবীণ কুমার হাই জাম্পে ক্রমাগত নিজেকে উন্নত করে গিয়েছেন। বিশেষ করে গত তিন বছরে তিনি দুর্দান্ত পারফরম্য়ান্স করেছেন। ২০২১ সালে টোকিও প্যারালিম্পিক্সে তিনি রুপোর পদক জয় করেন। এরপর ২০২৩ সালে হাংঝু প্যারা এশিয়ান গেমসে সোনার পদক জয় করেছিলেন তিনি। 

হাংঝুর সেই পারফরম্যান্সের পুনরাবৃত্তিই কার্যত প্যারিসে দেখতে পাওয়া গেল। আর সেইসঙ্গে প্যারালিম্পিক্স চ্যাম্পিয়ন হিসেবে তিনি নয়া খেতাব অর্জন করলেন। চলতি প্যারিলিম্পিক গেমসে ষষ্ঠ অ্যাথলিট হিসেবে তিনি সোনার পদক জয় করেন।


```