.webp)
বাংলার তারকা অ্যাথলিট পিঙ্কি প্রামাণিক
শেষ আপডেট: 12 September 2024 19:08
দ্য ওয়াল ব্যুরো: আমাদের দেশে এমন অনেক অ্যাথলিট রয়েছেন, যাঁরা হয়ত নিজেদের প্রতিভা অনুসারে সম্মান পাননি। তাঁদেরই মধ্যে একজন অ্যাথলিট হলেন পিঙ্কি প্রামাণিক। ২০০৬ সালে মেলবোর্নে আয়োজিত কমনওয়েলথ গেমসে ৪x৪০০ মিটার রিলে রেসে তিনি রুপো জয় করেছিলেন। পাশাপাশি ওই একই বছরে দোহায় আয়োজিত এশিয়ান গেমসে ৪x৪০০ মিটার রিলে রেসে তিনি সোনা জয় করেছিলেন।
বাংলার মেয়ে। ২০১২ সালে তাঁর জীবনে এমন একটি বিপর্যয় নেমে আসে, যা হয়ত তাঁর জীবনের মোড়টাই ঘুরিয়ে দিয়েছে। কী হয়েছিল সেদিন? জানা গিয়েছে, পিঙ্কির এক বান্ধবী তাঁর লিঙ্গ নিয়ে প্রশ্ন তোলেন। প্রাখমিকভাবে যে পরীক্ষা করা হয়েছিল, সেখানে দেখা গিয়েছিল যে বাংলার এই অ্যাথলিটের শরীরে পুরুষের স্বত্ত্বা বেশি রয়েছেন।
কিন্তু, এই রিপোর্ট মানেননি পিঙ্কি। তিনি রিপোর্ট নাকচ করে দেন। ব্যাপারটি শেষপর্যন্ত আদালত অবধি গড়ায়। আদালত তাঁকে ক্রোমোজম প্যাটার্ন পরীক্ষা করানোর নির্দেশ দেয়। সেখানেও রিপোর্ট পৃথক হয়নি। তবে মেডিকেল রিপোর্টে আরও একটি কথা উল্লেখ করা হয়েছিল। পিঙ্কির শরীরে পুরুষ স্বত্ত্বা এতটাই কম রয়েছে যে তিনি কোনও মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক করতে পারবেন না।
তবে পিঙ্কি বরাবরই বলে এসেছেন, কোনও মহিলার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করেননি। বরং তিনি জানান, যে মহিলা তাঁর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তিনিই নাকি পিঙ্কির নগ্ন ছবি তুলে ব্ল্যাকমেল করার চেষ্টা করতেন।
তবে ওই ঘটনার পর আজ ১২ বছর কেটে গিয়েছে। বর্তমানে পিঙ্কির জীবনের মোড় অনেকটা ঘুরে গিয়েছে। আজ শিয়ালদহ স্টেশনে হামেশাই দেখতে পাওয়া যায় সাদা পোশাকে। পরীক্ষা করছেন যাত্রীদের টিকিট। তবে তাঁর জীবনে যে কলঙ্কের দাগ লেগেছে, তা কখনও মুছবে কি না ভবিষ্যতই বলতে পারবে।