Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

'এর থেকে ভালো মরে যা', আত্মীয়রাই খোঁটা দিয়েছিলেন ভারতের সোনাজয়ী অ্যাথলিটকে

২৩ বছর বয়সি নবদীপের উচ্চতা মাত্র ৪ ফুট ৪ ইঞ্চি।

'এর থেকে ভালো মরে যা', আত্মীয়রাই খোঁটা দিয়েছিলেন ভারতের সোনাজয়ী অ্যাথলিটকে

ভারতের প্যারা অ্যাথলিট নবদীপ সিং

শেষ আপডেট: 14 September 2024 19:39

দ্য ওয়াল ব্যুরো: ২০২৪ প্যারালিম্পিক্সে ভারতীয় অ্যাথলিটরা যথেষ্ট ভালো পারফরম্যান্স করেছেন। এই টুর্নামেন্ট থেকে টিম ইন্ডিয়া মোট ২৯ পদক জয় করেছে। এর মধ্যে রয়েছে সাতটি সোনা, ৯ রুপো এবং ১৩টি ব্রোঞ্জ পদক। 

এই টুর্নামেন্টের এফ-৪১ জ্যাভেলিন থ্রো ক্যাটেগরিতে সোনার পদক জয় করেছেন ভারতীয় অ্যাথলিট নবদীপ সিং। কিন্তু, সাফল্যের এই যাত্রাপথটা তাঁর কাছে একেবারে সহজ ছিল না। উচ্চতা কম হওয়ার কারণে ছোটবেলায় বিভিন্ন জায়গায় কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি। সম্প্রতি একটি পডকাস্ট অনুষ্ঠানে তিনি সেই অভিমানের কথা শেয়ার করলেন।

কয়েকদিন আগে 'দ্য শুভঙ্কর মিশ্রা' পডকাস্ট অনুষ্ঠানে এসেছিলেন নবদীপ সিং। সেখানে বিভিন্ন বিষয়ে মন খুলে কথা বলছিলেন তিনি। ইতিমধ্যে অনুষ্ঠানের সঞ্চালক তাঁকে জিজ্ঞাসা করেন যে এত অনুপ্রেরণা কোথা থেকে পান তিনি?

জবাবে নবদীপ বললেন, 'যখন কেউ বলে যে তোর দ্বারা কিস্যু হবে না। এর থেকে ভালো তুই আত্মহত্যা কর। এটা আবার কোনও জীবন হল নাকি? পরিবারের যে আত্মীয়রা আমাদের কটাক্ষ করেন, তখনই মনে হয় এদের পালটা জবাব দিই। আর এখান থেকেই আমরা অনুপ্রেরণা পেয়ে থাকি। বেঁচে থাকার জন্য সবসময়ই তো লড়াই করেছি। তাহলে ওখানে কেন ভালো পারফরম্যান্স করতে পারব না।' 

প্রসঙ্গত, ২৩ বছর বয়সি নবদীপের উচ্চতা ৪ ফুট ৪ ইঞ্চি। ছোটবেলা থেকে একাধিক খোঁটা হজম করলেও, তিনি জীবনে কখনও হাল ছাড়েননি। দিল্লি বিশ্ববিদ্যায়ের শ্রী ভেঙ্কটেশ্বরা কলেজ থেকে হিন্দিতে তিনি স্নাতক ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ট্যাক্স ইনস্পেক্টর হিসেবে কাজ করেন।


```