Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের চতুর্থ পদক নিশ্চিত, শেষ চারে পা রাখলেন মীনাক্ষী

মীনাক্ষী শুক্রবার ইংল্যান্ডের অ্যালিস প্যামফ্রেকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ৪৮ কেজি বিভাগের সেমিফাইনালে প্রবেশ করেছেন। 

বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের চতুর্থ পদক নিশ্চিত, শেষ চারে পা রাখলেন মীনাক্ষী

মীনাক্ষী হুডা (নীল জার্সি)

সৌম্য বাগচী

শেষ আপডেট: 12 September 2025 19:21

দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে (World Boxing Championships) চতুর্থ পদক নিশ্চিত হল (Assured Medal) ভারতের। এদিন সেমিফাইনালে উঠে পদক নিশ্চিত করলেন মীনাক্ষী হুডা (Minakshi Hooda)।

ভারতীয় বক্সার মীনাক্ষী শুক্রবার ইংল্যান্ডের অ্যালিস প্যামফ্রেকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ৪৮ কেজি বিভাগের সেমিফাইনালে প্রবেশ করেছেন। মীনাক্ষী কোয়ার্টার ফাইনালে বিচারকদের সর্বসম্মত সিদ্ধান্তে অনূর্ধ্ব-১৯ বিশ্ব চ্যাম্পিয়ন পমফ্রেকে পরাজিত করেন। ম্যাচে ভারতীয় বক্সারের লম্বা হাতের শক্তিশালী ব্যাকফুট পাঞ্চ প্রতিপক্ষকে রীতিমতো ধরাশায়ী করে দেয়। ২০২২ এশিয়ান গেমসে ৫২ কেজি বিভাগে রুপোজয়ী মীনাক্ষী এদিন তাঁর প্রতিপক্ষকে হারিয়েছেন ৫-০ ব্যবধানে। 

সেমিফাইনালে পৌঁছে ভারতের জন্য পদক নিশ্চিত করা বক্সারদের তালিকায় মীনাক্ষী ছাড়াও রয়েছেন- জেসমিন ল্যাম্বোরিয়া (৫৭ কেজি), পূজা রানি (৮০ কেজি) এবং নূপুর শিওরান (+৮০ কেজি)। 


```