Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

'দেশ বদলাব...', কংগ্রেসে যোগ দিয়েই হুঙ্কার ভিনেশের

৩০ বছর বয়সে তিনি রাজনীতির ময়দানে পা রাখলেন।

'দেশ বদলাব...', কংগ্রেসে যোগ দিয়েই হুঙ্কার ভিনেশের

শুক্রবার কংগ্রেস পার্টিতে যোগ দিয়েছেন ভিনেশ ফোগত

শেষ আপডেট: 7 September 2024 14:23

দ্য ওয়াল ব্যুরো: কুস্তির আখড়া নয়, এবার রাজনীতিক 'দঙ্গল'-য়ে নেমেছেন ভারতের তারকা অ্যাথলিট ভিনেশ ফোগত। শুক্রবার (৬ সেপ্টেম্বর) তিনি কংগ্রেস পার্টিতে যোগ দিয়েছেন। রাতেই তাঁকে দলের পক্ষ থেকে জুলানা আসনের টিকিট দেওয়া হয়েছে।

শনিবার সকালে একটি বিশেষ টুইট করলেন ভিনেশ। তিনি লিখেছেন,  'গতকাল কংগ্রেস দলে যোগ দেওয়ার পর একটা নতুন দায়িত্ব অনুভব করতে পারছি। ক্রীড়াক্ষেত্রে আমি যে লড়াই করেছি, এবার সেটাই রাজনীতির ময়দানে দেশ এবং সমাজের সেবায় জারি রাখতে চাই।'

সঙ্গে তিনি আরও যোগ করেছেন, 'আমার এই যাত্রাপথে নতুন স্বপ্ন এবং সংকল্প অঙ্গীকারবদ্ধ হয়েছে। আশা করি, সবাই মিলে ইতিবাচকভাবে দেশ বদলানোর কাজ করতে পারব।' পাশাপাশি তিনি হরিয়াণা কংগ্রেসকে ধন্যবাদও জানিয়েছেন।

কিছুক্ষণের মধ্যে তিনি আরও একটি টুইট করেন। সেখানে লিখেছেন, 'গতকাল কংগ্রেসে যোগ দেওয়ার পর জীবনের একটা নয়া অধ্যায় শুরু করলাম। আমি ভারতীয় কংগ্রেস পার্টি, মল্লিকার্জুন খাড়গে এবং কেসি বেনুগোপালকে ধন্যবাদ জানাতে চাই।'

ভিনেশের কথায়, 'কংগ্রেস দল সবসময়ই মহিলা এবং খেলোয়াড়দের অধিকারের জন্য আওয়াজ তুলেছে। এই বিচারধারায় অনুপ্রাণিত হয়ে আমি দেশের খেলোয়াড় এবং মহিলাদের জন্য আরও ভালোভাবে কাজ করতে সংকল্পবদ্ধ। আমি ইতিবাচকভাবে বদল আনতে চাই। প্রত্যেকটা সমস্যার সমাধান করতে চাই।'

প্রসঙ্গত, ১৯৯৪ সালের ২৫ অগাস্ট জন্মগ্রহণ করেন ভিনেশ ফোগত। ৩০ বছর বয়সে তিনি রাজনীতির ময়দানে পা রাখলেন। ভিনেশ তাঁর খুড়তুতো দিদি গীতা এবং ববিতা ফোগতের দেখানো পথেই কুস্তিতে পা বাড়িয়েছিলেন। ভারতীয় কুস্তিতে ফোগত পরিবারের অবদান অনস্বীকার্য।

তবে ভিনেশ যখন কুস্তি শুরু করেন, ততদিনে গীতা এবং ববিতা ফোগত আন্তর্জাতিক মঞ্চে নিজেদের সুপ্রতিষ্ঠিত করে ফেলেছেন। তবে শুরুর দিকে ভিনেশের যাত্রাপথ একেবারে সহজ ছিল না। গ্রামবাসীদের একাংশ মনে করতেন যে কুস্তি শুধুমাত্র পুরুষদেরই খেলা। মহিলাদের এই খেলায় অংশগ্রহণ করা উচিত নয়। তবে সময় যত এগিয়েছে সমাজের দৃষ্টিভঙ্গি ততই পরিবর্তিত হয়েছে।


```