Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

ভিনেশ কোটিপতি হলেও মাথার উপর ১৩ লাখ টাকার ঋণ! কুস্তিগীরের মোট সম্পত্তির পরিমাণ জানেন?

নির্বাচনী হলফনামায় ভিনেশ ফোগত নিজের মোট সম্পত্তির পরিমাণ এবং আয়ের উৎস উল্লেখ করেছেন।

ভিনেশ কোটিপতি হলেও মাথার উপর ১৩ লাখ টাকার ঋণ! কুস্তিগীরের মোট সম্পত্তির পরিমাণ জানেন?

ভারতের মহিলা কুস্তিগীর ভিনেশ ফোগত

শেষ আপডেট: 12 September 2024 12:17

দ্য ওয়াল ব্যুরো: গত কয়েকদিন ধরে গোটা দেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ভিনেশ ফোগত। সম্প্রতি তিনি কংগ্রেসের হাত ধরে রাজনীতিতে যোগ দিয়েছেন। কিন্তু, ভিনেশের মোট সম্পত্তির পরিমাণ কত, তা নিয়ে অনেকের মনেই প্রশ্ন উঁকি দিতে শুরু করেছে। আসুন, সেই হিসেবটা দেখে নেওয়া যাক।

প্যারিস অলিম্পিক্সে ফাইনাল ম্যাচের ঠিক আগে ভিনেশ ফোগতকে 'অযোগ্য'  ঘোষণা করে দেওয়া হয়েছিল। নির্ধারিত ওজন ক্যাটেগরির থেকে তিনি ১০০ গ্রাম বেশি ছিলেন। এরপর থেকেই ভিনেশের নাম দেশবাসীর আলোচনার টেবিলে উঠে আসে।

এই ঘটনার পর ভিনেশ ফোগত কুস্তি থেকে অবসর নেবেন বলে সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। এরপরই শোনা যায়, তিনি রাজনীতির ময়দানে এন্ট্রি নিতে চলেছেন। শেষপর্যন্ত যাবতীয় গুঞ্জনকে সত্যি করে হরিয়ানা বিধানসভা নির্বাচনে তিনি লড়াই করতে চলেছেন।

কংগ্রেস দলের পক্ষ থেকে ভিনেশকে জুলানা বিধানসভা আসনের টিকিট দেওয়া হয়েছেন। প্রসঙ্গত, গত বুধবারই (১১ সেপ্টেম্বর) ভিনেশ মনোনয়ন দাখিল করেন। সেখানেই তিনি নিজের মোট সম্পত্তির পরিমাণ উল্লেখ করেছেন। সেই ব্যাপারেই এবার আলোচনা করা যাক। 

স্বামীর থেকে বেশি রোজগার করেন ভিনেশ ফোগত

নির্বাচনী হলফনামায় ভিনেশ ফোগত নিজের মোট সম্পত্তির পরিমাণ এবং আয়ের উৎস উল্লেখ করেছেন। সঙ্গে এও জানিয়েছেন যে তাঁর কাছে কী কী অলঙ্কার রয়েছে, কোথায় অর্থ বিনিয়োগ করেছেন, নগদ অর্থের পরিমাণ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা রয়েছে। জানা গিয়েছে, ভিনেশের কাছে মোট ১ কোটি ১০ লাখ টাকার সম্পত্তি রয়েছে। এছাড়া প্রায় ২ কোটি টাকার অচল সম্পত্তি তাঁর কাছে রয়েছে। গত বছর তিনি মোট ১৩ লাখ ৮৫ হাজার টাকা উপার্জন করেছেন। অন্যদিকে, তাঁর স্বামী মাত্র ৩ লাখ ৪৪ হাজার টাকা আয় করেছেন।

নির্বাচনী হলফনামা অনুসারে, অলঙ্কারের প্রতি ভিনেশের তেমন কোনও আগ্রহ নেই। তাঁর কাছে মোট ৩৫ গ্রাম সোনা রয়েছে। যার বাজারমূল্য প্রায় ২.২৪ লাখ টাকা। এছাড়া রয়েছে ৫০ গ্রাম রুপো, বাজারমূল্য ৪.৪০ হাজার টাকা।

ভিনেশ ফোগতের দেওয়া তথ্য অনুসারে, তাঁর কাছে তিনটে চার চাকার গাড়ি রয়েছে। এরমধ্যে রয়েছে ৩৫ লাখ টাকার ভলভো, ১২ লাখ টাকার হুন্ডাই ক্রেটা এবং ১৭ লাখ টাকার ইনোভা গাড়ি। এছাড়া তাঁর নামে একটি স্কুটিও রয়েছে। অন্যদিকে, তাঁর স্বামীর কাছে ১৯ লাখ টাকার একটি মাহিন্দ্রা স্করপিও রয়েছে। গাড়ি ছাড়াও ভিনেশ ফোগতের নাম জমি রয়েছে। সোনপতের খরখোদায় তিনি একটি প্লট কিনেছে। সবমিলিয়ে তাঁর অচল সম্পত্তির পরিমাণ ২ কোটি টাকা দাঁড়িয়েছে।

পাশাপাশি এই হলফনামা থেকে জানতে পারা গিয়েছে, ভিনেশ ফোগতের একটি গাড়ির ঋণও রয়েছে। তিনি একটি ইনোভা গাড়ি কেনার জন্য ব্যাঙ্ক থেকে ১৩ লাখ টাকার ঋণ নিয়েছিলেন। সেটা এখনও শোধ করা হয়নি।

এছাড়া শেয়ার বাজারেও ভিনেশ ফোগত যথেষ্ট বিনিয়োগ করেছেন। ভিনেশ এবং তাঁর স্বামী শেয়ার বাজারে মোট ৬ সংস্থায় প্রায় ১৯ লাখ টাকা বিনিয়োগ করেছেন। এছাড়া ভিনেশের নামে ১.৫০ লাখ টাকার প্রিমিয়াম ইনস্যুরেন্সও রয়েছে।


```