Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও

'শতরঞ্জ কি খিলাড়ি', রাতারাতি কোটিপতি! কত টাকা কর দিতে হবে গুকেশকে?

বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ জয় করার পর গুকেশের মোট সম্পত্তির পরিমান আনুমানিক ২১ কোটি টাকা দাঁড়িয়েছে।

'শতরঞ্জ কি খিলাড়ি', রাতারাতি কোটিপতি! কত টাকা কর দিতে হবে গুকেশকে?

বিশ্ব দাবা চ্যাম্পিয়ন ডি গুকেশ

শেষ আপডেট: 16 December 2024 11:53

দ্য ওয়াল ব্যুরো : গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হয়েছে গোটা ভারতবর্ষ। দাবা খেলায় সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব জয় করেছেন ডোম্মারাজু গুকেশ। মাত্র ১৮ বছর বয়সে তিনি চিনের দাবাড়ু ডিং লিরেনকে পরাস্ত করেন। এই সাফল্যের পরই তিনি প্রশংসার সুনামিতে ভাসতে শুরু করেছেন।

সূত্রের খবর, বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ জয় করার পর গুকেশের পকেটে আনুমানিক ১১ কোটি টাকা এসেছে। FIDE-র নিয়ম অনুসারে, একজন দাবাড়ুকে প্রত্যেক ম্য়াচ জেতার জন্য ২,০০,০০০ মার্কিন ডলার (আনুমানিক ১.৬৮ কোটি টাকা) দেওয়া হয়। বাকি পুরস্কার দুই ফাইনালিস্টের মধ্যে ভাগ করে দেওয়া হয়। এই চ্য়াম্পিয়নশিপের মোট পুরস্কার মূল্য ছিল ২.৫ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ২১ কোটি টাকা।

এই টুর্নামেন্টে গুকেশ তিনটে গেম জিতেছে। অর্থাৎ গেম থেকে তিনি আনুমানিক ৫.৬৪ কোটি টাকা জিতেছেন। অন্যদিকে, ডিং লিরেন জিতেছেন দুটো ম্য়াচ। সেকারণে তাঁর পকেটে ঢুকেছে আনুমানিক ৩.৩৬ কোটি টাকা। বাকি ১.৫ মিলিয়ন দুই দাবাডুর মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে। সেখানে গুকেশ পেয়েছেন ১.৩৫ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় প্রায় ১১.৩৪ কোটি টাকা।

ভারত সরকারকে কত টাকা আয়কর দেবেন গুকেশ?

বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপ জয় করার পর গুকেশের মোট সম্পত্তির পরিমান আনুমানিক ২১ কোটি টাকা দাঁড়িয়েছে। আশা করা হচ্ছে, তিনি ৩০ শতাংশ আয়করের আওতায় পড়বেন। অর্থাৎ, এই জয়ের কারণে ভারত সরকারকে প্রায় ৩ কোটি টাকা কর দিতে হবে গুকেশকে। এর উপরে আবার অতিরিক্ত সারচার্জও থাকবে। সেক্ষেত্রে গুকেশকে মোট ৪.৬৭ কোটি টাকা আয়কর দিতে হবে।


```