বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ এবং অর্জুন এরিগাইসির মতো শীর্ষ ভারতীয় গ্র্যান্ডমাস্টাররা আসন্ন গ্লোবাল চেজ লিগে পিবিজি আলাস্কা নাইটসের প্রতিনিধিত্ব করবেন।
.png.webp)
এরিগাইসি এবং গুকেশ
শেষ আপডেট: 27 September 2025 18:39
দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের রয়্যাল ওপেরা হাউসে এবার অনুষ্ঠিত হবে গ্লোবাল চেজ লিড (Global Chess League)। বিশ্বের নামি-দামি দাবাড়ুরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। টুর্নামেন্ট শুরু হবে চলতি বছরের ১৩ ডিসেম্বর আর শেষ হবে ২৪ ডিসেম্বর।
শুক্রবার মুম্বইয়ে অনুষ্ঠিত হল গ্লোবাল চেজ লিগের তৃতীয় সংস্করণের প্লেয়ার ড্রাফট। বিশ্ব চ্যাম্পিয়ন ডি গুকেশ এবং অর্জুন এরিগাইসির (D Gukesh and Arjun Erigaisi) মতো শীর্ষ ভারতীয় গ্র্যান্ডমাস্টাররা আসন্ন গ্লোবাল চেজ লিগে (GCL) পিবিজি আলাস্কা নাইটসের প্রতিনিধিত্ব করবেন। পিবিজি আলাস্কা নাইটস ফ্র্যাঞ্চাইজি লিগের তৃতীয় মরশুমের জন্য শুক্রবার অনুষ্ঠিত প্লেয়ার্স ড্রাফটে এই দুই শীর্ষ ভারতীয় খেলোয়াড়কে স্বাক্ষর করতে সক্ষম হয়েছে।
টেক মাহিন্দ্রা এবং ফিডে (FIDE)-এর যৌথ উদ্যোগে ছয় দলের গ্লোবাল চেজ লিগের তৃতীয় মরশুম ১৩ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত মুম্বইয়ে অনুষ্ঠিত হবে। আলপাইন এসজি পাইপার্স আমেরিকান গ্র্যান্ডমাস্টার রমেশবাবু প্রজ্ঞানন্দ ও ফ্যাবিয়ানো কারুয়ানাকে চুক্তিবদ্ধ করেছে। পিবিজি আলাস্কা নাইটস গুকেশকে চুক্তিবদ্ধ করার জন্য অন্যান্য ফ্র্যাঞ্চাইজি দলকে ছাড়িয়ে গিয়েছিল। পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ গঙ্গা গ্র্যান্ডমাস্টার্সের সঙ্গেই রয়েছেন।
বিশ্বের পাঁচ নম্বর এরিগেইসির জন্য তিনটি দল তীব্র প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত পিবিজি আলাস্কা নাইটসই জিতে নেয়। আমেরিকান গ্র্যান্ডমাস্টার ওয়েসলি সোকে প্লেয়ার ড্রাফট থেকে তুলে নিয়েছে আপগ্র্যাড মুম্বা মাস্টার্স। ২০ বছর বয়সি ভিনসেন্ট কেমারকে নিয়েছে গঙ্গা গ্র্যান্ডমাস্টার্স।
সিজন থ্রি স্কোয়াড:
আমেরিকান গ্যাম্বিটস: হিকারু নাকামুরা, রিচার্ড র্যাপোর্ট, ভ্লাদিস্লাভ আর্টেমিভ, বিবিসারা আসাউবায়েভা, তেওডোরা ইনজাক, ভোলোদার মুরজিন
আলপাইন এসজি পাইপার্স: ফ্যাবিয়ানো কারুয়ানা, প্রজ্ঞানান্ধা আর, অনিশ গিরি, হাউ ইফান, নিনো বাতসিয়াশভিলি, লিওন মেন্ডনকা
গঙ্গা গ্র্যান্ডমাস্টার: বিশ্বনাথন আনন্দ, জাভোখির সিন্দারভ, ভিনসেন্ট কেমার, স্টাভরৌলা সোলাকিডৌ, পলিনা শুভালোভা, রৌনক সাধওয়ানি
আপগ্র্যাড মুম্বা মাস্টার্স: ম্যাক্সিম ভাচিয়ার-লাগ্রেভ, শাখরিয়ার মামেদিয়ারভ, ওয়েসলি সো, কোনেরু হাম্পি, হারিকা দ্রোণাভাল্লি, বারদিয়া দানেশ্বর
পিবিজি আলাস্কান নাইটস: ডি গুকেশ ডি, অর্জুন এরিগাইসি, লেইনিয়ার ডোমিনগুয়েজ, সারা খাদেম, কাতেরিনা ল্যাগনো, ড্যানিয়েল দর্ধা
ত্রিবেণী কন্টিনেন্টাল কিংস: আলিরেজা ফিরোজা, ওয়েই ই, ভিদিত গুজরাথি, আলেকজান্দ্রা কোস্টেনিউক, ঝু জিনার, মার্ক’আন্দ্রিয়া মরিজি