Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

রেললাইনে সাইকেল, গ্যাস সিলিন্ডার, মুরগি! ইউটিউবারের 'কীর্তি'-তে নিন্দার ঝড়, রইল ভিডিও

ভারতীয় ইউটিউবারের আজব 'কীর্তি' দেখে দেশ জুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়।

রেললাইনে সাইকেল, গ্যাস সিলিন্ডার, মুরগি! ইউটিউবারের 'কীর্তি'-তে নিন্দার ঝড়, রইল ভিডিও

ভাইরাল ভিডিওর দৃশ্য

শেষ আপডেট: 1 August 2024 18:04

দ্য ওয়াল ব্যুরো: পাথরের টুকরো, সাবান, সাইকেল, গ্যাস সিলিন্ডার। এমনকি জ্যান্ত মুরগিও! দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন আসার আগে এই সমস্ত কিছু রাখা রয়েছে রেললাইনে। হ্যাঁ, ঠিকই পড়ছেন। এমনই এক আজব কাণ্ড ঘটিয়েছেন এক ইউটিউবার। ক্যামেরাবন্দি সেই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ভারতীয় ইউটিউবারের আজব 'কীর্তি' দেখে দেশ জুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়।

সম্প্রতি একের পর এক রেল দুর্ঘটনা ঘটছে দেশের নানা প্রান্তে। মঙ্গলবারও হাওড়া থেকে মুম্বইগামী হাওড়া-সিএসএমটি এক্সপ্রেস ঝাড়খণ্ডে লাইনচ্যুত হয়েছে। মৃত্যু হয়েছে দু’জনের। এর আগে উত্তরপ্রদেশে বেলাইন হয়েছে ডিব্রুগড় এক্সপ্রেস। তারও আগে গত জুন মাসে উত্তরবঙ্গে ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। আর এরই মধ্যে শুধুমাত্র ইউটিউবে আয় বাড়ানোর জন্য এক যুবকের কীর্তি সামনে এসেছে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে।

গুলজার শেখ নামে এক যুবককের ‘গুলজার ইন্ডিয়ান হ্যাকার’ ইউটিউব চ্যানেলটি রয়েছে। সেই চ্যানেলের একটি ভিডিওতে দেখা গিয়েছে, রেললাইনের উপরে গুলজার সাইকেল, সাবান, পাথর, গ্যাস সিলিন্ডার এমনকি জ্যান্ত মুরগিও রাখেন। আসলে ওই সব জিনিসের উপর ট্রেন চলে যাওয়ার মুহূর্ত ক্যামেরাবন্দি করতে চেয়েছিলেন যুবক। এমনই রোমহর্ষক ভিডিও তৈরি করে ইউটিউবে 'ভিউয়ার' বাড়াতে চেয়েছিলেন তিনি। 

মি. সিনহা নামে এক এক্স হ্যান্ডেল থেকে গুলজারের ভিডিওটি পোস্ট করা হয়। যেখানে লেখা হয়, ‘‘এই তরুণ উত্তরপ্রদেশের লালগোপালগঞ্জের এক জন ইউটিউবার। তিনি ট্রেনের সামনে বিভিন্ন জিনিস রেখে হাজার হাজার যাত্রীর জীবনকে বিপদে ঠেলে দেন।’’ যদিও শুধু সিনহাই নয়, সোশ্যাল মিডিয়ায় আরও অনেকে এই ভিডিও শেয়ার করেন। আর ভিডিওটি ভাইরাল হতেই নিন্দার ঝড় বইতে থাকে। 

সোশ্যাল মিডিয়ায় গুলজারের ভিডিওর ভিউ কম নয়। তাঁর একটি ভিডিও প্রায় ১০ কোটি মানুষও দেখেছেন। তাঁর সাবস্ক্রাইবারের সংখ্যা ২ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। গুলজারের চর্চিত ভিডিওটি গত জানুয়ারি মাসের। তবে সম্প্রতি সেটি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। ভিডিওটি রেল কর্তৃপক্ষের নজরে এনেছেন নেটনাগরিকদের একাংশ। একইসঙ্গে যুবকের বিরুদ্ধে কড়া পদক্ষেপেরও দাবি জানিয়েছেন অনেকে ।


```