Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

দারুণ প্যাকেজ, বাড়ি বসে কাজ! ২০২৫-এ যোগ দিতে পারেন এই সব চাকরিতে

২০২৩-এ করা ফ্লেক্স জবস-এর সমীক্ষা বলছে, ৩০টিরও বেশি বড় কোম্পানি রিমোট কাজের সুযোগ দিচ্ছে।

দারুণ প্যাকেজ, বাড়ি বসে কাজ! ২০২৫-এ যোগ দিতে পারেন এই সব চাকরিতে

ছবিটি এআই দ্বারা নির্মিত

শেষ আপডেট: 12 December 2024 16:28

দ্য ওয়াল ব্যুরো: বর্তমান যুগে রিমোট লোকেশনে কাজের জনপ্রিয়তা রয়েছে যথেষ্ট। বাড়ি বসেই প্রচুর টাকা আয় করছেন মানুষজন। ২০২৩-এ করা ফ্লেক্স জবস-এর সমীক্ষা বলছে, ৩০টিরও বেশি বড় কোম্পানি রিমোট কাজের সুযোগ দিচ্ছে। যার মধ্যে অনেকগুলি পদের আবার স্যালারি বছরে ৮৩ লাখ টাকা। আপনিও চান বাড়ি বসে কাজ করতে? চাকরি ও বাকি কাজ একসঙ্গে সামলাতে? তাহলে এই প্রতিবেদন আপনার জন্য।

কোভিডের ফল বেশিরভাগটাই খারাপ হলেও ভাল ফল ছিল ওয়ার্ক ফ্রম হোম চালু হওয়া। এমন বহু মানুষ আছেন, যাঁরা এর ফলে ঘর ভাড়া, অফিসে যাতায়াত-সহ একাধিক টাকা বাঁচিয়ে কোথাও বিনিয়োগ করেছেন। আপনি এখনও এমন সুযোগ না পেলে ক্ষতি নেই। চেষ্টা করতে পারেন আসছে বছর। এমন অনেক পদ রয়েছে, যাতে ওয়ার্ক ফ্রম হোম পাওয়া যায়। 

পাবলিক রিলেশন ম্যানেজার

পাবলিক রিলেশন ম্যানেজাররা কোম্পানির ইমেজ বজায় রাখতে এবং কোম্পানিকে যে কোনও পরিস্থিতির মোকাবিলা করতে সাহায্য করে। প্রেস রিলিজ লেখা, মিডিয়ার সঙ্গে সম্পর্ক রাখা, কোম্পানির ফেস তৈরি করতে সদর্থক জিনিস পত্র ছড়িয়ে দেওয়া, এগুলো করে থাকেন। বর্তমানে ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এই কাজ আরও বেড়েছে। এই পদে একজন ভারতীয় বাজারে ২.৭ লাখ টাকা থেকে ১৮ লাখ টাকা প্রতি বছর পর্যন্ত স্যালারি পেতে পারেন।

ফাইন্যান্স-অ্যাকাউন্টিং

ফাইন্যান্স ও অ্যাকাউন্টিং পেশাদাররা যে কোনও ব্যবসায়ের মূল চালিকাশক্তি। বাজেটিং, ট্যাক্স পরিকল্পনা ও অডিটের মতো কাজের মাধ্যমে তাঁরা কোম্পানির আর্থিক দিক ঠিক রাখে। এই পদে চাহিদা অনেক বেশি থাকে তাই স্যালারিও ভাল পাওয়া যায়।

ডিজিটাল মার্কেটিং

একটা ব্র্যান্ডকে এই সোশ্যাল মিডিয়ার বাজারে তুলে ধরা, তার উত্থান অনেকটাই নির্ভর করে ডিজিটাল মার্কেটিংয়ের ওপর। এই কাজও বাড়ি থেকে করা যেতে পারে এবং মাসে ২০ হাজার টাকা ন্যূনতম স্যালারি পাওয়া যায়।

কনটেন্ট এবং টেকনিক্যাল রাইটিং

কনটেন্ট এবং টেকনিক্যাল রাইটাররা জটিল বিষয়গুলোকে সহজ ভাষায় উপস্থাপন করে। ব্লগ, টেকনিক্যাল ম্যানুয়াল, অথবা মার্কেটিং কপি লেখার কাজ এই পেশায় পড়ে। একজন টেকনিক্যাল রাইটার বছরে ৮ লাখ টাকা আয় করতে পারেন অনায়াসেই। বাড়ি থেকে কাজ করলে এর সঙ্গে ফ্রিল্যান্সের সুবিধাও থাকে।

ডেটা সায়েন্স

ডেটা সায়েন্টিস্টদেরও কোনও কোম্পানির গ্রোথে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কোডিং, অঙ্ক ও ব্যবসায়িক বুদ্ধি এক্ষেত্রে প্রয়োজন হয়। বছরে একজন ডেটা সায়েন্টিস্ট ১৯ লাখ টাকা আয় করতে পারেন। বাড়ি বসে এই কাজের অফার অনেক কোম্পানি দিয়ে থাকে।

গ্রাফিক ডিজাইন এবং UX/UI ডিজাইন

গ্রাফিক ডিজাইন এবং UX/UI ডিজাইনের কাজ অনায়াসেই ভাল কম্পিউটারের সাহায্য বাড়ি থেকে করা সম্ভব। এই বিষয়ে অভিজ্ঞরা প্রচুর টাকা বছরে আয় করতে পারেন।

শিক্ষকতা

বাড়ি বসে পড়ানোর মধ্যে তেমন কোনও সমস্যা নেই। কম্পিউটার বা ল্যাপটপে খরচাও করতে হয় না। বাড়িতে ফোন থেকেই একাজ সম্ভব। অনলাইন টিউটররা বছরে লাখ লাখ টাকা আয় করতে পারেন।

এই কাজগুলি শুধু আর্থিকভাবে উন্নত করবে তা নয়, বাড়ি থেকে কাজ করলে সময় বাঁচবে অনেক। নিজের মানসিক স্বাস্থ্য ও শরীর চর্চাতেও মন দিতে পারবেন।


```