Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্কুলে ভাঙা টিফিন বক্স থেকে জীবন জুড়ে নেওয়ার গল্প! ফ্রেন্ডশিপ ডে পোস্টে 'ব্লাশ' করছে নেটপাড়া

ভাঙা মনের এই পৃথিবীতে কাউকে না কাউকে, অন্তত কোনও না অজুহাতে জুড়ে রেখেছে পোকেমনের ছবিওয়ালা এক ভাঙা টিফিন বক্স।

স্কুলে ভাঙা টিফিন বক্স থেকে জীবন জুড়ে নেওয়ার গল্প! ফ্রেন্ডশিপ ডে পোস্টে 'ব্লাশ' করছে নেটপাড়া

ছবি - আঁচল রাওয়াতের সোশ্যাল মিডিয়া

পৃথা ঘোষ

শেষ আপডেট: 5 August 2025 14:29

দ্য ওয়াল ব্যুরো: কান পাতলে শোনা যায়, ষোলো বছর বয়স আসতে আসতে নাকি বেশিরভাগ মানুষই তাঁদের ভবিষ্যৎ জীবনসঙ্গীর (Life partner) দেখা পেয়ে যান। সত্যি কি মিথ্যে, সেটা তো পরীক্ষাসাপেক্ষ। প্রেম (Love) পুরো ব্যাপারটাই যেন ভূতের অস্তিত্বের মতো। বিশ্বাস যদি করো তাহলে সে আছে, নাহলে নেই।

ইংরেজিতে একটা শব্দ আছে, ‘serendipity’, যার বাংলা অর্থ করতে গেলে দাঁড়ায় কিছুটা এমন - সুন্দর, অপ্রত্যাশিত এক ‘দুর্ঘটনা’। অর্থাৎ, আকস্মিকভাবে খুঁজে পাওয়া এমন কিছু যা, আদতে জীবনের এক উপহার।

এই বছরের ফ্রেন্ডশিপ ডে-তে (Friendship day) সকলের মনের খুব কাছে হয়ে উঠেছে অন্যরকম বন্ধুত্বের এক গল্প। সম্পর্কে তাঁরা এখন স্বামী-স্ত্রী। স্কুলে পড়াকালীন মোটেই ভাল সম্পর্ক ছিল না তাঁদের মধ্যে। বন্ধুত্বের ছিটেফোঁটা তো দূর, প্রায় মুখ দেখাদেখি বন্ধের পর্যায়ের এক সম্পর্ক থেকে কীভাবে আজ তাঁরা এক জীবনের সরলরেখা ধরে হাঁটছেন, তা ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। তাঁদের মধ্যে চেনাটা সেই ছোটবেলার, কিন্তু জানাটা যেন বহু বছর পরের এক ‘সেরেনডিপিটি’।

ফ্রেন্ডশিপ ডে-এর দিন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট (Social Media post) করেন আঁচল রাওয়াত (Aanchal Rawat)। স্বামীর সঙ্গে স্কুলের সময়ের একটা গ্রুপ ছবি, পাশাপাশি তাঁদের বিয়ের একটা ছবিও শেয়ার করেন তিনি। সেখানেই বন্ধুত্বের উদযাপনের কথা লিখে স্বামীকে উইশ করেন আঁচল। ভাগ করে নেন তাঁদের জীবনের গল্প। আর তা নিয়েই রীতিমতো ‘ব্লাশ’ (Blushing) করছে সোশ্যাল মিডিয়া (Social media)।

শুরুর দিকের গল্পটা খানিক এইরকম –

ছোট থেকেই ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করাটা আঁচলের স্বভাববিরুদ্ধ। স্কুলে একদিন তাঁরই ক্লাসের ভীষণ সিরিয়াস, ‘পড়াকু’ এক সহপাঠী কোন এক ‘দুর্ভাগ্যবশত’ টিফিন ভাগ করতে চেয়েছিল তাঁর সঙ্গে। পছন্দের ‘পোকেমন’ আঁকা টিফিন বক্স ভেঙে ফেলেছিলেন আঁচল ভুল করে। ছলছল চোখে সেই যে সেদিন সে বিদায় নিয়েছিল, আর কোনওদিন কথা বলেনি।

কাট ২, বছর ১৫ পর…

ম্যাট্রিমনিয়াল সাইটে ইতস্তত আনাগোনায় চোখে পড়ে চেনা এক মুখ, মনে পড়ে স্কুলের সেই ভাঙা পোকেমন টিফিন বক্স। ভাগ্য!
ওই যে ‘দিল তো পাগল হ্যায়’ সিনেমায় মাধুরী সেই কবেই বলে দিয়েছিলেন, সবার জন্য কাউকে না কাউকে বানিয়ে রেখেছেন উপরওয়ালা।

ম্যাট্রিমনিয়াল সাইটের আলাপ আলোচনা, চেনাশোনার পর্বের একদম প্রথমেই ছেলেটির তরফ থেকে প্রথম বার্তা ভেসে এসেছিল, ‘আপনি কি আমাকে একটা নতুন টিফিন বক্স কিনে দেবেন?’

তারপরের গল্পটা তো সকলেরই জানা, আলাপ গড়িয়ে যায় বিয়েতে। আজও হয়তো তাঁদের রোজ ঝগড়া হয়, কিন্তু কারণটা হয়তো একদম অন্যরকম।

একদিন টিফিন বক্স ভেঙে ফেলা থেকে যে যাত্রা শুরু, আজ কোথাও গিয়ে একে অপরের জন্য টিফিন বানানো বা সেই টিফিন সময়মতো খাওয়া হয়েছে কিনা - সেই খোঁজ নেওয়া পর্যন্ত তো জীবনকে এই চেনা ছকের অঙ্কটা মেলাতেই হতো।

ভাঙা মনের এই পৃথিবীতে কাউকে না কাউকে, অন্তত কোনও না অজুহাতে জুড়ে রেখেছে পোকেমনের ছবিওয়ালা এক ভাঙা টিফিন বক্স।


```