Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

সেলফি তুলতে গিয়ে বিপদ! ১০০ ফুট গভীর খাদে পড়ে গেলেন তরুণী, তারপর..প্রকাশ্যে ভিডিও

সেলফি তুলতে গিয়ে পাহাড়ের ঢাল থেকে ১০০ ফুট গভীর খাদে পড়ে যান তরুণী।

সেলফি তুলতে গিয়ে বিপদ! ১০০ ফুট গভীর খাদে পড়ে গেলেন তরুণী, তারপর..প্রকাশ্যে ভিডিও

১০০ গভীর খাদ থেকে তরুণীকে উদ্ধারের ভিডিওর অংশবিশেষ

শেষ আপডেট: 4 August 2024 18:53

দ্য ওয়াল ব্যুরো: আট থেকে আশি, আজকাল সেলফি তোলার হিড়িক সর্বত্র। সোশ্যাল মিডিয়ার যুগে এ যেন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। আর এই সেলফি তোলার চক্করে জীবনবাজি রাখতেও ভাবে না তরুণ প্রজন্ম। তেমনই এক কাণ্ড ঘটালেন এক তরুণী। যিনি সেলফি তুলতে গিয়ে পাহাড়ের ঢাল থেকে ১০০ ফুট গভীর খাদে পড়ে যান। ঘটনাটি  প্রকাশ্যে আসতেই বেশ চর্চা শুরু হয়েছে। 

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে তরুণীকে উদ্ধারের একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে, ১০০ ফুট পাহাড়ের ঢালে পড়ে গিয়ে আতঙ্কে চিৎকার করছেন ওই তরুণী। তাঁর তীব্র আর্তনাদ ভিডিওতে শোনা যাচ্ছে। 

শনিবার ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সাতারা জেলার বর্ন ঘাটে। সেখানেই অসাবধানতায় পাহাড়ের ঢাল থেকে ১০০ফুট গভীর খাদে পড়ে যান এক তরুণী। কোনওক্রমে প্রাণে বেঁচে যান, তবে একেবারে যেন মৃত্যুকে ছুঁয়ে দেখেন তিনি। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রের খবর, পুণের বাসিন্দা বছর উনত্রিশের ওই তরুণী। দুর্ঘটনার সময়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে থোসেঘর জলপ্রপাতের কাছে ছবি তুলছিলেন তিনি। তখনই সেলফি তোলার সময়ে আচমকা তাঁর পা পিছলে যায়। 

তড়িঘড়ি ঘটনাস্থলে উপস্থিত এক হোমগার্ড কর্মী এবং প্রশিক্ষিত পর্বাতারোহীরা তরুণীকে উদ্ধারের জন্য পাহাড়ের ঢাল বেয়ে দড়ি ফেলে দেন। সেই দড়ি ধরে নীচে নেমে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তরুণীর শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই হাসপাতাল সূত্রে খবর। 


```