Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

শূন্য বিভ্রাটে ভেস্তে গেল বিয়ে! নেটপাড়ায় নিন্দার ঝড়

ম্যাট্রিমনিয়াল সাইটে আলাপ। পাত্রর দাবি, শুরু থেকেই বাগদান পর্ব দ্রুত মেটানোর জন্য আগ্রহী ছিলেন পাত্রী নিজে।

শূন্য বিভ্রাটে ভেস্তে গেল বিয়ে! নেটপাড়ায় নিন্দার ঝড়

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 29 October 2024 17:14

দ্য ওয়াল ব্যুরো: ম্যাট্রিমনিয়াল সাইটে আলাপ। পাত্রর দাবি, শুরু থেকেই বাগদান পর্ব দ্রুত মেটানোর জন্য আগ্রহী ছিলেন পাত্রী নিজে। কিন্তু শূন্য বিভ্রাটে পাত্রর বেতনের অঙ্ক বদলে যেতেই বিয়ে ভেস্তে দেওয়ার পাশাপাশি গালমন্দ করার অভিযোগও উঠেছে পাত্রীর বিরুদ্ধে!

নিজের দাবির সপক্ষে দু'জনের হোয়াটসঅ্যাপ কথোপকথনের একটি স্ক্রিন শট শেয়ার করেছেন পাত্র। সোশ্যাল মাধ্যমে যা ভাইরাল। ঘটনায় নিন্দায় ঝড়ও উঠেছে।

সোশ্যাল মিডিয়াতে কিশ সিফ নামে একজন সমাজ কর্মী নিজের পোস্টে লিখেছেন,  যে মহিলাটি তার প্রকৃত বেতন স্পষ্ট না হওয়া পর্যন্ত তাড়াতাড়ি বাগদানের জন্য আগ্রহী ছিলেন। 

ঘটনাটা ঠিক কী ঘটেছে? সোশ্যাল মাধ্যমে কিশ লিখেছেন, তাঁর প্রোফাইলে বার্ষিক বেতনের জায়গায় ভুলবশত একটি অতিরিক্ত শূন্য পড়ে গিয়েছিল। তিনি বছরে ৩ লাখ টাকা রোজগার করেন। ভুলবশত সেটা ৩০ লাখ হয়ে গিয়েছিল!

মেয়েটি এই নভেম্বরেই বিয়ের জন্য তাঁকে চাপ দিতে থাকেন জানিয়ে হোয়াটসঅ্যাপের কথোপকথনের একটি স্ক্রিনশট শেয়ার করেছেন কিশ। যেখানে তিনি নিজের ভুলের কথা জানানোর পর হবু পাত্রী জানিয়ে দেয়, তাকে বিয়ে করা সম্ভব নয়। এমনকী আপত্তিকর ভাষায় গালিগালাজ করে বলেও অভিযোগ।

এমনকী তাঁর মেয়েকে বিভ্রান্ত করার জন্য হবু শাশুড়ি থানায় অভিযোগ জানানোর হুমকিও দিয়েছেন বলে দাবি করেছেন কিশ। জানা যাচ্ছে এই কিশ এবং তাঁর হবু স্ত্রী দুজনেরই আগে একবার করে বিয়ে হয়েছিল। এমনকি হবু পাত্রী নাকি তাঁর প্রথমপক্ষের বরের কাছ থেকে বধূ নির্যাতনের মামলা করে ৮০ লাখ টাকা আদায়ও করেছিলেন। পুরো ঘটনা প্রকাশ্যে আসতে নিন্দার ঝড় বইছে সোশ্যাল মাধ্যমে। 


```