Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নাতনি দেশে ফিরেছে, আনন্দে 'জোহরাজবিন' নেচে রিল বানালেন দাদু-ঠাকুমা, দেখুন সেই ভাইরাল ভিডিও

দাদু-দিদিমা হোন বা ঠাকুরদা-ঠাম্মা, নাতিনাতনির টানই যেন শেষ বয়সে বড্ড বেশি সংসারে বেঁধে রাখে প্রবীণদের।

নাতনি দেশে ফিরেছে, আনন্দে 'জোহরাজবিন' নেচে রিল বানালেন দাদু-ঠাকুমা, দেখুন সেই ভাইরাল ভিডিও

পৃথা ঘোষ

শেষ আপডেট: 11 August 2025 18:42

দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে, আসলের চেয়ে নাকি সুদের টান বরাবর বেশি। দাদু-দিদিমা হোন বা ঠাকুরদা-ঠাম্মা, নাতিনাতনির টানই যেন শেষ বয়সে বড্ড বেশি সংসারে বেঁধে রাখে প্রবীণদের। সেরকমই এক আবেগঘন মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে।

কানাডাবাসী কনটেন্ট ক্রিয়েটর শেফালি এ মাসে ভারতে এসে নিজের দাদু-দিদার (নানা-নানি) সঙ্গে একটি নাচের ভিডিও রেকর্ড করেন, যা নেটিজেনদের মন ছুঁয়ে গিয়েছে।

ইনস্টাগ্রামে শেয়ার করা পোস্টে শেফালি জানিয়েছেন, তাঁর দাদু হার্টের রোগী এবং পেসমেকার লাগানো হয়েছে। সামান্য পরিশ্রমেই তাঁর বুকে ব্যথা হয়, ফলে চলাফেরা ও শারীরিক শক্তি দুটোই কমে গেছে। “তিনি সবসময় খুব অ্যাক্টিভ ছিলেন, তাই ওঁকে এই অবস্থায় দেখা খুব কষ্টকর,” লিখেছেন শেফালি।

তবুও, দাদু নিজে থেকেই নাতনির ডান্স রিলে অংশ নিতে আগ্রহ দেখান। শেফালি বলেন,  “আমি একটু দ্বিধা নিয়ে জিজ্ঞাসা করেছিলাম, তুমি কি নিশ্চিত? উনি হেসে বললেন, ‘বিলকুল’,” জানান শেফালি। দিদা-সহ তিনজনে তাঁরা ড্রইংরুমে হিমেশ রেশমিয়ার জনপ্রিয় গান আয়ে মেরি জোহরজবিন-এ (ফির হেরাফেরি) নেচে ওঠেন।

শেফালির ভাষায়, “ওদের সঙ্গে এমন কিছু করাটা ভীষণ মজার মুহূর্ত ছিল। ড্রইংরুমে লাফাতে লাফাতে ওদের মুখে আনন্দ আর হাসি দেখা ছিল সবচেয়ে বড় খুশির মুহূর্ত। এটা আপনার জন্য সাইন - দাদু-দিদার সঙ্গে নাচুন, যতই বোকা বোকা লাগুক না কেন। এই ভিডিও আমার আজীবন মনে থাকবে।”

ভিডিওতে তিনি টেক্সট ওভারলে-তে লিখেছেন - “দাদু-দিদার সঙ্গে নাচুন, আর তৈরি করুন এক স্মরণীয় মুহূর্ত।”

কমেন্ট সেকশনে এক ইউজার লিখেছেন, “বহু দিন পরে এমন কিছু দেখলাম। ভীষণ হৃদয়স্পর্শী ভিডিও। আমার নিজের দাদু-দিদাকে খুব মনে পড়ছে।” আরেকজন লিখেছেন, “তৎক্ষণাৎ মুখে হাসি এনে দিল! কী মিষ্টি! টাচউড।”


```