Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

ঢ্যাঁড়স দিয়ে নুডলস, চেনা চাউমিনের এই চেহারা দেখে সবার চক্ষু চড়কগাছ

দ্য ওয়াল ব্যুরো: নুডলস (noodles) খেতে অনেকেই ভালোবাসেন। পাশাপাশি, রান্নায় যাদের আগ্রহ আছে তাঁরা রান্না নিয়ে বিভিন্ন গবেষণাও করতে পছন্দ করেন। ফলে, চাউমিনের সঙ্গে নানারকম অন্য উপাদান মিশিয়ে খাওয়ার প্রবণতা বিশেষ নতুন নয় খাদ্যপ্রেমীদের কাছে।

ঢ্যাঁড়স দিয়ে নুডলস, চেনা চাউমিনের এই চেহারা দেখে সবার চক্ষু চড়কগাছ

শেষ আপডেট: 6 April 2023 08:41

দ্য ওয়াল ব্যুরো: নুডলস (noodles) খেতে অনেকেই ভালোবাসেন। পাশাপাশি, রান্নায় যাদের আগ্রহ আছে তাঁরা রান্না নিয়ে বিভিন্ন গবেষণাও করতে পছন্দ করেন। ফলে, চাউমিনের সঙ্গে নানারকম অন্য উপাদান মিশিয়ে খাওয়ার প্রবণতা বিশেষ নতুন নয় খাদ্যপ্রেমীদের কাছে।

নুডলস পছন্দ হলেও ঢ্যাঁড়স (ladies finger) সবজিটিকে অনেকেই অপছন্দ করেন। ফলে, ঢ্যাঁড়স যদি দেওয়া হয় চাউমিনের সঙ্গে মিশিয়ে তবে সেই খাবার কেমন খেতে হবে সেই নিয়ে সন্দেহের অবকাশ থেকেই যায়। এই সন্দেহ দূর করতেই মায়ানমারে (Myanmar) এক তরুণী খেলেন ঢ্যাঁড়স দিয়ে নুডলসের এই অভিনব পদ।

সম্প্রতি এক রেস্তোরাঁয় যান এই তরুণী। সেখানেই ঢ্যাঁড়স সহ আরও একাধিক সবজি দিয়ে তৈরি এই নুডলসের পদ চেখে দেখেন তিনি। তবে এই খাবার খেতে বেশ সুস্বাদু এমনই জানিয়েছেন সেই তরুণী।

https://twitter.com/satabdisambedna/status/1643475676916514816?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1643475676916514816%7Ctwgr%5Ec3f19209f268d4d807b129aa777879269fc25d70%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.indiatoday.in%2Ftrending-news%2Fstory%2Fwoman-ate-bhindi-noodles-at-a-restaurant-in-myanmar-shares-pic-on-twitter-see-post-2356320-2023-04-06

টুইটারে তাঁর এই খাবারের ছবির তলায় অনেকেই মন্তব্য করেছেন যে এই পদটি দেখে মনে হচ্ছে সুস্বাদু। পাশাপাশি, এমন বিচিত্র খাবার খেতে দেখে অবাকও হয়েছেন কেউ কেউ। সবমিলিয়ে খাদ্যপ্রেমীরা হয়তো এবার সাহস করে ঢ্যাঁড়স দিয়ে বানানো নুডলসের এই পদ একবার চেখে দেখতে চাইবেন।

মাঝ আকাশে ককপিটে সাপ, মাথা ঠান্ডা রেখে জরুরি অবতরণ করলেন পাইলট


```