Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

পোষা কুকুরকে টেনেহিঁচড়ে চলন্ত ট্রেনে উঠতে গেলেন মালিক, লাইনে পড়ে গেল পোষ্য! ভাইরাল ভিডিও

পোষা কুকুরকে টেনেহিঁচড়ে চলন্ত ট্রেনে উঠতে গেলেন মালিক, লাইনে পড়ে গেল পোষ্য! ভাইরাল ভিডিও

চলন্ত ট্রেনে উঠতে গেলেন মালিক, বেল্ট খুলে লাইনে পড়ে গেল পোষ্য সারমেয়

শেষ আপডেট: 2 April 2025 15:33

দ্য ওয়াল ব্যুরো: অবলা জীবের প্রতি সহমর্মিতা আজ যখন প্রায় বিরল এক দৃষ্টান্ত, সেই সময়েও তাদের পাশে থাকার মতো মানুষের অভাব রয়েছে, এমনটাও কিন্তু নয়। অসাবধানতার (negligence) মাশুল কেন দিতে হবে পোষ্য সারমেয়কে (pet dog), এই চিন্তায় উত্তাল সমাজমাধ্যম। ভিডিওতে দেখা যাচ্ছে, পোষ্যকে নিয়ে চলন্ত রাজধানী এক্সপ্রেসে (rajdhani express) তাড়াহুড়োতে উঠতে গিয়ে মালিকের হাত থেকে বেল্ট খুলে ট্রেনের তলায় চলে গেল গোল্ডেন রিট্রিভারটি (golden retriver)। এপ্রিলের শুরুতেই এমন মর্মান্তিক এক ঘটনার সাক্ষী হতে হল নেটিজেনদের।

ঝাঁসি (Jhansi) স্টেশনে তখন গতি নিয়ে নিয়েছে সিএসএমটি-নিজামুদ্দিন রাজধানী (moving train)। তড়িঘড়ি ওঠার চেষ্টা চলাকালীন ১৯৩৭৫ নম্বর বগির কাছে প্ল্যাটফর্ম ও লাইনের মাঝে আচমকা পড়ে যায় পোষ্যটি। প্রত্যক্ষদর্শীদের কথায় এবং ভিডিওতেও যাঁরা ঘটনাটি দেখেছেন, তাঁদের সকলের একই কথা। এই পুরো ঘটনায় মালিকের অবহেলাই দেখতে পাচ্ছেন তাঁরা। ওই অবস্থায় তিনি যদিও বা উঠে যেতে পারতেন ট্রেনে, সারমেয়টির (dog) কথাও তো ভাবা উচিত ছিল মালিকের।

ভাইরাল ওই ভিডিওতে এও দেখা গেছে, আকাশি নীল টিশার্ট-জিনস পরিহিত ওই ব্যক্তি পোষ্যটি পড়ে যাওয়ার পর চলন্ত ট্রেনের চাকার দিকে তাকিয়ে খোঁজার চেষ্টা করে চলছেন তাকে। দিকভ্রান্ত হয়ে তাকিয়ে থাকেন তিনি এদিক ওদিক।

কিন্তু কথায় আছে না, রাখে হরি তো মারে কে? এমন এক ভয়ানক ঘটনার মুখোমুখি হয়েও অলৌকিকভাবে বেঁচে গিয়েছে গোল্ডেন রিট্রিভারটি। রেল কর্তৃপক্ষ এই খবর সুনিশ্চিত করার পর যারপরনাই খুশি নেটিজেনরা।

তারপরেও মালিকের ওপর ভীষণভাবে চটে রয়েছেন সোশ্যাল মিডিয়ার একাংশ। মালিকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া উচিত, এমন দাবিতে অনড় তাঁরা। তাঁদের কথায়, মানুষ হলেও কি এতটা নির্লিপ্ত হয়ে থাকতে পারতেন সবাই? নাকি শুধু সে অবলা এক জীব বলেই এমন আলাদা নিয়ম তার জন্য? কেউ বলেছেন, কুকুর পোষেন সবাই শুধু লোক দেখানোর জন্য, যত্ন করার বদলে শুধুই খেলনা ভাবেন তাঁরা ওদের। দায়িত্ব না নিতে পারলে পোষ্য না রাখার মতো পরামর্শও দিয়েছেন অনেকে। পাবলিক প্লেসে পোষ্যদের সুরক্ষা নিয়ে আরও সচেতন হওয়া উচিত এই নিয়েও সরব পশুপ্রেমীরা।

যদিও শেষ পর্যন্ত অবহেলাজনিত এই কারণে সারমেয়টির মালিকের বিরুদ্ধে কোনও আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে কি না জানা যায়নি।


```