Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

রোগ কেড়েছিল কণ্ঠ, নিজের লেখা শোকবার্তায় মৃত্যুকে ফুৎকারে উড়িয়ে গেলেন লিন্ডা

মৃত্যুর পর নিজের লেখা মৃত্যুসংবাদ (self-obituary) ঘিরে ভাইরাল হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের লিন্ডা মারফি।

রোগ কেড়েছিল কণ্ঠ, নিজের লেখা শোকবার্তায় মৃত্যুকে ফুৎকারে উড়িয়ে গেলেন লিন্ডা

লিন্ডা ব্রসি মারফি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 4 October 2025 20:43

দ্য ওয়াল ব্যুরো: জটিল রোগে ভুগছিলেন শেষ তিন বছর ধরে। বাকশক্তি হারিয়েছিল, কিন্তু হারাতে পারেনি জীবনীশক্তিকে।

শরীর আস্তে আস্তে জানান দিচ্ছিল, এইভাবেই একদিন চলে যেতে হবে একদিন পৃথিবী ছেড়ে। স্নেহের, কাছের মানুষদের ছেড়ে পাড়ি দিতে হবে অন্য দুনিয়ায়। তাঁদের কথা ভেবে নিজেই লিখে রেখে গেলেন নিজের মরণোত্তর চিঠি। মৃত্যুর আগে নিজের শেষশয্যা (কফিন) বেছে নিয়েছিলেন, শেষকৃত্যের গান ঠিক করেছিলেন, এমনকী নিজের স্মরণসভা হিসেবে একটি ডান্স পার্টির পরিকল্পনাও করে রেখেছিলেন লিন্ডা মারফি।

মৃত্যুর পর নিজের লেখা মৃত্যুসংবাদ (self-obituary) ঘিরে ভাইরাল হয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের লিন্ডা মারফি।  মাত্র ৬০ বছর বয়সে বালবার এএলএস নামক জটিল রোগে দীর্ঘ তিন বছরের লড়াইয়ের পর মৃত্যু হয় তাঁর।

ফিউনেরাল হোম থেকে প্রকাশিত হয়েছে লিন্ডার শোকবার্তা। সেখানে তিনি রসিক ভঙ্গিতে লিখেছিলেন, “তুমি এখন এই লেখাটা পড়ছ, তার মানে বুঝতে হবে আমি মারা গেছি। সত্যি সত্যি! আমি FOMO-তে ভুগছি যে, শেষমেশ বালবার এএলএস জটিলতায় আমাকে চলে যেতে হল।”

লিন্ডা লিখেছিলেন, “আমার নাম লিন্ডা ব্রসি মারফি, বয়স মাত্র ৬০ বছর, যখন আমি মারা গেলাম - হ্যাঁ, খুব তাড়াতাড়ি! তবে এটাই বলার কে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমাকে আমার পরিবার এবং কাছের মানুষরা ভালবাসা, স্নেহ আর আলিঙ্গনে মুড়ে রেখেছিল।”

বছরের পর বছর ধরে ধীরে ধীরে তিনি কথা বলার ক্ষমতা হারাচ্ছিলেন। এক বছর আগে শেষ বাকশক্তিটুকুও ছেড়ে যায় লিন্ডাকে। তাই ছ’মাস আগে, যখন হাতে টাইপ করতে পারতেন, তখনই ঠিক করেন নিজের শোকবার্তা নিজেই লিখে রাখবেন।

তিনি আরও লিখেছেন, '' ভাল লাগছে না এটা ভেবে যে বালবার এএলএস আমার কাছ থেকে কথা বলার ক্ষমতাটাও কেড়ে নিচ্ছে আস্তে আস্তে। কথা বলতে না পারা মানে কখনও 'ভালবাসি' টুকুও বলতে পারব না কাউকে আমি, ভাবা যায়! আমি কখনও আর মিস্টার বোএঙ্গলসকে কল করে ডেকে নিতে পারব না স্ন্যাক পার্টির জন্য, ডানকিন ড্রাইভে অর্ডার দিতে পারব না।''

ফ্রামিংহামে বড় হয়ে ওঠা, আর বাঁচা শুরু বয়লিস্টনে। স্বামী ডেভিডের সঙ্গে ৪২ বছরের দাম্পত্য আর সন্তানদেরকে জীবনের 'সর্বশ্রেষ্ঠ উপহার' বলেছিলেন লিন্ডা। তিনি আরও লিখেছিলেন, “আমার দুই সুপারপাওয়ার ছিল - সবসময় খুশি থাকা, আর যতই মদ খাই না কেন, কোনওদিন হ্যাংওভার না হওয়া।”

বালবার এএলএস কী?

এটি আসলে ALS–এর (Amyotrophic Lateral Sclerosis) একটি বিশেষ ধরণ। একটি বিরল, স্নায়বিক রোগ। এতে মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডের motor neuron কোষগুলি নষ্ট হতে থাকে, ফলে শরীরের পেশিগুলো দুর্বল হয়ে যায় এবং ধীরে ধীরে পক্ষাঘাত বা প্যারালিসিস তৈরি হয়।

brainstem-এর নিচের অংশ, যাকে bulbar region বলা হয়, এই জায়গা নিয়ন্ত্রণ করে কথা বলা, গিলতে পারা, মুখ, গলা ও শ্বাসপ্রশ্বাসের সঙ্গে যুক্ত পেশি।

তাই Bulbar ALS হলে প্রথমেই রোগীর কথা বলতে সমস্যা হয়,  গিলতে সমস্যা হয়, খেতে দম আটকায়, লালা জমে যায়। পরে হাত-পা দুর্বল হয়। সময়ের সঙ্গে রোগটি মারাত্মক হয় এবং শেষপর্যন্ত রোগীর শ্বাসপ্রশ্বাস নিয়ন্ত্রণের ক্ষমতা হারিয়ে ফেলে।

এই অদ্ভুত রসিকতায় ভরা আত্মজীবনীমূলক শোকবার্তাটি এখন সোশ্যাল মিডিয়ায় মানুষের মনে জায়গা করে নিয়েছে। একদিকে মানুষ মুগ্ধ হচ্ছেন তাঁর জীবনের আনন্দ উদযাপনের দৃষ্টিভঙ্গিতে, অন্যদিকে আবেগতাড়িত হয়ে পড়ছেন এমন শক্তি ও হাস্যরসের মধ্যে জীবনের শেষ মুহূর্তগুলোকেও গ্রহণ করার ক্ষমতায়।


```