Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Supreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?

১,২২৪ পাউন্ড ওজনের কুমড়োর নৌকা বানিয়ে ভেসে রইলেন ২৬ ঘণ্টা, গিনেস বুকে মার্কিন যুবকের নাম

২০১১ সাল থেকে বাড়িতে কুমড়োর চাষ শুরু করেন গ্যারি ক্রিস্টেনসেন। তখন থেকেই ইয়াব্বড় কুমড়ো ফলানোর ইচ্ছে জাগে গ্যারির মনে। দেরি করেননি, যত্ন করে বিশাল আকারের কুমড়ো ফলাতে শুরু করেন তিনি।

১,২২৪ পাউন্ড ওজনের কুমড়োর নৌকা বানিয়ে ভেসে রইলেন ২৬ ঘণ্টা, গিনেস বুকে মার্কিন যুবকের নাম

কুমড়োর নৌকায় গ্যারি ক্রিস্টেনসেন

শেষ আপডেট: 2 November 2024 19:53

দ্য ওয়াল ব্যুরো: কুমড়োর নৌকা বানিয়ে তাতে চেপেই এক মার্কিন যুবক পাড়ি দিলেন ৭৩.৫ কিমি। কলোম্বিয়া নদীতে ভেসে রইলেন ২৬ ঘণ্টা। 

২০১১ সাল থেকে বাড়িতে কুমড়োর চাষ শুরু করেন গ্যারি ক্রিস্টেনসেন। তখন থেকেই ইয়াব্বড় কুমড়ো ফলানোর ইচ্ছে জাগে গ্যারির মনে। দেরি করেননি, যত্ন করে বিশাল আকারের কুমড়ো ফলাতে শুরু করেন তিনি।

২০১৩ সাল থেকে 'ওয়েস্ট কোস্ট জায়ান্ট পাম্পকিন রেগাটা' নামে এক প্রতিযোগিতায় অংশ নিতে নিজের ফলানো বিশাল কুমড়ো কেটে নৌকা বানানোর কাজ শুরু করেন গ্যারি।

এই প্রতিযোগিতায় টানা চারবার জয়ী হয়েছেন তিনি। দীর্ঘদিন প্রতিযোগিতায় অংশ নিয়ে 'পাঙ্কি লোফস্টার' খেতাবও পান এই মার্কিন যুবক। এবার তাঁর খেতের এই কুমড়োই গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলে দিল।

প্রায় ১,২২৪ পাউন্ড ওজনের ওই কুমড়ো কেটে নৌকা বানিয়ে পাড়ি দিয়েছিলেন। উত্তর ওয়াশিংটনের বনেভিল থেকে শুরু করে কুমড়োর নৌকায় প্যাডেল করে ৭৩.৫ কিমি পথ অতিক্রম করেন গ্যারি। পৌঁছন ভ্যাঙ্কুভারে।

জানা যাচ্ছে সব মিলিয়ে গ্যারি মোট ২৬ ঘণ্টা জলে ভেসেছিলেন গ্যারি। তিনি জানান, 'এই বিশ্বরেকর্ড গড়ার পথ সহজ ছিল না। অতিরিক্ত হাওয়া আর উত্তাল নদীতে এই রেকর্ড গড়তে গিয়ে বেশ সমস্যায় পড়তে হয়েছে। সেই সময় নদীতে ঘণ্টায় ৩০ থেকে ৩৫ কিমি বেগে হাওয়া দিচ্ছিল। আর সঙ্গে প্রবল শীত। কুমড়োর নৌকা নদীর জলে জমে যাচ্ছিল।' গোটা অভিযানের ভিডিও করেছেন গ্যারি। অভিনব বিশ্ব রেকর্ড গড়ে বেশ উচ্ছ্বসিত তিনি। 


```