Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

'কালো' শিশুদের স্পর্শ করতে আপত্তি! বিনোদন পার্কের বিরুদ্ধে মামলা মার্কিন পরিবারের, দেখুন ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: গায়ের রং কালো ( Black Skin) বলে বাচ্চাদের (Children) জড়িয়ে ধরতে (Hug) আপত্তি বিনোদন পার্কের (Amusement Park) মজাদার পোশাক পরা চরিত্রদের (character) । সাদা চামড়ার শিশুদের সঙ্গে হাত মিলিয়ে আদর করলেও কালো চামড়ার শিশুদের এগিয়ে

'কালো' শিশুদের স্পর্শ করতে আপত্তি! বিনোদন পার্কের বিরুদ্ধে মামলা মার্কিন পরিবারের, দেখুন ভিডিও

শেষ আপডেট: 29 July 2022 07:29

দ্য ওয়াল ব্যুরো: গায়ের রং কালো ( Black Skin) বলে বাচ্চাদের (Children) জড়িয়ে ধরতে (Hug) আপত্তি বিনোদন পার্কের (Amusement Park) মজাদার পোশাক পরা চরিত্রদের (character) । সাদা চামড়ার শিশুদের সঙ্গে হাত মিলিয়ে আদর করলেও কালো চামড়ার শিশুদের এগিয়ে আসতে দেখলেই সটান 'না' বলে পাশ কাটিয়ে যাচ্ছে সে। শিশুদের প্রতি বর্ণবৈষম্যের (racism) অভিযোগ তুলে মার্কিন যুক্তরাষ্ট্রের (US) একটি বিনোদন পার্কের বিরুদ্ধে আদালতে ২ কোটি ৫০ লক্ষ টাকার মামলা দায়ের করল একটি পরিবার।

পরিবারটির অভিযোগ, ফিলাডেলফিয়ার ওই বিনোদন পার্কে একটি মিট-এন্ড- গ্রিট অনুষ্ঠানে গিয়েছিলেন তাঁরা। সেখানেই চামড়ার রং কালো বলে তাঁদের ৫ বছর বয়সি শিশুকন্যাকে সরাসরি এড়িয়ে যায় অন্তত ৪টি মজার পোশাক পরা চরিত্র। জানা যায়, গত মাসে ঘটেছে এই ঘটনা। নেটমাধ্যমে এই ঘটনা ছড়িয়ে পড়তেই ক্ষোভে ফেটে পড়েন নেটিজেনরা।

সিওয়ার্ল্ড পার্ক নামে ওই বিনোদন পার্কটির বিরুদ্ধে একই অভিযোগ এনেছেন বেশ কয়েকজন নেটিজেন। জোডি ব্রাউন নামে এক মহিলা তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি মর্মান্তিক ভিডিও শেয়ার করেছেন। ৯ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে দুটি কালো চামড়ার শিশুকে জড়িয়ে ধরতে অস্বীকার করে পাশেই দাঁড়িয়ে থাকা সাদা চামড়ার এক মহিলা ও তাঁর শিশুকে জড়িয়ে ধরছে মজাদার পোশাক পরা একটি চরিত্র।

ঘটনার জেরে ক্ষমা চেয়েছে পার্ক কর্তৃপক্ষ। তবে বর্ণবৈষম্যের অভিযোগ অস্বীকার করেছে তারা। পার্কটির দাবি, অদ্ভুত ওই পোশাকের মধ্যে দিয়ে দেখতে অসুবিধা হচ্ছিল চরিত্রগুলির। তাই এমন ঘটনা ঘটেছে। তারা কর্মীদের আরও ভালভাবে ট্রেনিং দেবে বলে জানিয়েছে।

জোড়া গ্রহাণু ছুটে আসছে পৃথিবীর দিকে, দুটিরই আকার পেল্লায়, বিরলতম ঘটনা ঘটবে মহাকাশে


```