Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

বুকের দুধ দিয়ে তৈরি আইসক্রিম! মার্কিন বেবিফুড ব্র্যান্ডের চমক নিয়ে বিতর্ক সোশ্যাল মিডিয়ায়

অনেকেই গোপনে ভাবেন, মায়ের বুকের দুধ ঠিক কেমন খেতে? এটি এমন এক স্বাদ, যা সবাই কৌতূহলবশত একবার হলেও চেখে দেখতে চান কিন্তু সরাসরি জিজ্ঞাসা করতে লজ্জা পান।

বুকের দুধ দিয়ে তৈরি আইসক্রিম! মার্কিন বেবিফুড ব্র্যান্ডের চমক নিয়ে বিতর্ক সোশ্যাল মিডিয়ায়

আইসক্রিম তাও আবার বুকের দুধ দিয়ে তৈরি!

শেষ আপডেট: 31 March 2025 12:06

দ্য ওয়াল ব্যুরো: আইসক্রিমের (ice cream) তো কতরকমই ফ্লেভার (flavour) হয়। নানারকম ফলের স্বাদ থেকে শুরু করে, চকলেটের বিকল্প, বা অতি পরীক্ষামূলক ভাবেও বাজারে এসেছে নানা রকম ফ্লেভার, তা সে লঙ্কা হোক বা পান হোক। কিন্তু আমেরিকার জনপ্রিয় শিশু পণ্য ব্র্যান্ড ফ্রিডা (Frida) এমন একটি আইসক্রিম বাজারে এনেছে, তা নিয়ে শুরু হয়েছে বিতর্কও।

ফ্রিডা সম্প্রতি ঘোষণা করেছে, তারা বাজারে আনতে চলেছে ‘ব্রেস্ট মিল্ক’ (breast milk) আইসক্রিম। অর্থাৎ, বুকের দুধ দিয়ে তৈরি হবে এই আইসক্রিম (breast milk ice cream)। তবে, এর জন্য ক্রেতাদের অপেক্ষা করতে হবে পুরো ৯ মাস, যা গর্ভধারণের সময়সীমার সঙ্গেও মিল রয়েছে। নতুন এই আইসক্রিমটি ফ্রিডার ২-ইন-১ ম্যানুয়াল ব্রেস্ট পাম্প (breast pump) বাজারে আসার অংশ হিসেবেই আনা হচ্ছে।

ফ্রিডা জানিয়েছে, অনেকেই গোপনে ভাবেন— মায়ের বুকের দুধ ঠিক কেমন খেতে? সেই কৌতূহল মেটাতেই এই আইসক্রিম বাজারে আসছে। তবে বাস্তবে এটি কোনওভাবেই আসল মাতৃদুগ্ধ থেকে তৈরি নয়।

আমেরিকার খাদ্য নিয়ন্ত্রক সংস্থাগুলো আসল ব্রেস্ট মিল্ক ব্যবহারের অনুমতি দেয়নি, তাই ফ্রিডা জানিয়েছে, তারা এই আইসক্রিম বানাতে কেবল বুকের দুধের পুষ্টিগুণগুলিই অনুকরণ করছে। এই আইসক্রিমে থাকবে বেশ কিছু পুষ্টির উপাদান এবং এটি স্বাদে মিষ্টি, সেই সঙ্গে সামান্য বাদামের মতো ও হালকা নোনতা হতে পারে।

ফ্রিডার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘এই আইসক্রিমটি হবে মিষ্টি, ক্রিমের মতো ঘন এবং পুষ্টিগুণে ভরপুর। এটি এমন এক স্বাদ, যা সবাই কৌতূহলবশত একবার হলেও চেখে দেখতে চান কিন্তু সরাসরি জিজ্ঞাসা করতে লজ্জা পান। 

এই আইসক্রিমে থাকবে, ওমেগা-৩ ফ্যাট (মস্তিষ্কের শক্তির জন্য), শর্করা (ল্যাকটোজ) যা শক্তি জোগাবে, গুরুত্বপূর্ণ ভিটামিন যেমন আয়রন, ক্যালসিয়াম, ভিটামিন বি, ডি, এবং জিঙ্ক এবং প্রচুর পরিমাণে জল।

ফ্রিডা ইতিমধ্যে এই ‘ডেজার্ট’ প্রি-অর্ডারের জন্য তাদের ওয়েবসাইটে রেখেছে এবং গ্রাহকদের এটি কিনতে আগেভাগে বুকিং করতেও বলছে।

এই অদ্ভুত ঘোষণার পরপরই সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে যায়। অনেকে অবাক হয়ে দেখছেন, আবার কেউ কেউ মনে করছেন, এটি হয়তো আদতে কোনও প্র্যাঙ্ক। সোশ্যাল মিডিয়ায় কেউ লিখেছেন, এটা হয়তো মজা করছে কোম্পানি। আরেকজনের কথায়, এটা কেউ কিনলে, তার মাথা ঠিক আছে কিনা আমি জানতে চাইব। কেউ কেউ আবার এই নিয়ে খুবই পজিটিভ, তাঁদের কথায়, গরুর দুধের আইসক্রিম খাওয়া গেলে, মায়ের দুধ কী দোষ করল?

ফ্রিডা অবশ্য ‘লোকের কথা’ নিয়ে মাথা ঘামাচ্ছে না। সংস্থার পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে, যে এটি কোনও মজা নয়, সত্যিই বাজারে আসছে প্রোডাক্ট হিসেবে। এবং তারা আশা করছে, এটি বাজারে প্রবল চাহিদার সৃষ্টি করবে এবং গ্রাহকদের মধ্যে ব্যাপক আগ্রহও থাকবে।

এখন দেখার বিষয়, এই অভিনব আইসক্রিম নিয়ে মার্কিন ক্রেতারা শেষ পর্যন্ত কতটা উচ্ছ্বসিত হয় এবং এটি সত্যিই জনপ্রিয়তা পায় কিনা!


```