Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

২০ দিন ধরে মাটি খুঁড়ে 'হিরে' পেলেন দুই বন্ধু! অভাবের সংসারে জ্বলল আলো, কোথায় ঘটল এই কাণ্ড?

মধ্যপ্রদেশের পান্নায় টানা ২০ দিন মাটি খুঁড়ে ১৫.৩৪ ক্যারেটের দামি হিরে পেলেন দুই বন্ধু। অভাবের সংসারে নতুন আশার আলো এই প্রাপ্তি।

২০ দিন ধরে মাটি খুঁড়ে 'হিরে' পেলেন দুই বন্ধু! অভাবের সংসারে জ্বলল আলো, কোথায় ঘটল এই কাণ্ড?

হিরে পেলেন দুই যুবক

গার্গী দাস

শেষ আপডেট: 11 December 2025 16:12

দ্য ওয়াল ব্যুরো: মধ্যপ্রদেশের পান্নার (Panna district) কৃষ্ণ কল্যাণপুর অঞ্চলে মাত্র ২০ দিনের খননেই ভাগ্যের চাকা ঘুরে গেল দুই যুবকের। ১৫.৩৪ ক্যারেটের (15.34-carat diamond) ঝকঝকে হিরে (diamond) উঠে এল তাদের হাতে, যার বাজারদর ৫০ লক্ষ টাকারও (Rs 50 lakh) বেশি বলে অনুমান করছে প্রশাসন। দুই বন্ধুর এই অর্জন শুধু বিরলই নয়, স্থানীয়দের কাছে একেবারে রূপকথার মতো ঘটনা।

রানিগঞ্জ এলাকার বাসিন্দা সতীশ কথিক (Satish Khatik), বয়স ২৪ ও সাজিদ মহম্মদ (Sajid Mohammad), বয়স ২৩। পরিবার চালাতে এবং বোনদের বিয়ের খরচ তুলতে মাত্র ২০ দিন আগে কৃষ্ণ কল্যাণপুর অঞ্চলে একটি ছোট খনির লিজ নিয়েছিলেন। উদ্দেশ্য ছিল কোনওমতে কিছু আয় হবে কিন্তু তার বদলে ভাগ্যের দ্বার খুলে গেল অকল্পনীয়ভাবে। খনন শুরু করার পর খুব অল্প সময়েই তাদের সামনে চলে আসে হিরে।

সেটি ইতিমধ্যেই জমা দেওয়া হয়েছে পান্নার হিরে দফতরে (Panna Diamond Office)। কর্মকর্তারা জানিয়েছেন, এটি আগামিদিনে নিলামে তোলা হবে। পান্নার মিনারেল অ্যান্ড ডায়মন্ড অফিসার রবি প্যাটেল (Ravi Patel) জানিয়েছেন, ২০ দিন আগে খনিটি খোলা হয়েছিল। হিরেটির বাজার মূল্য ৫০ লক্ষ টাকারও বেশি। এটি খুব শীঘ্রই নিলামে তোলা হবে।

পরিবারের দুঃসময় কাটাতে এই হিরে যে আশীর্বাদের মতো কাজ করেছে, তা স্পষ্ট। সতীশ বলেন, “এই হিরে আমাদের পরিবারের সমস্ত আর্থিক চাপ (financial stress) কমিয়ে দেবে। বোনদের বিয়ের (sisters’ marriages) জন্য যা দরকার, তা এবার হবে। বাকিটা ব্যবসায় (business investment) লাগাব।” সাজিদও একই কথা বলেন, “এটা সত্যিই জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। আমরা অত্যন্ত খুশি।”

দুই বন্ধুর জীবনযাত্রা এই সাফল্যকে আরও বড় করে তোলে। সতীশ একটি মাংসের দোকান (meat shop) চালান। সাজিদ ফলের দোকানে (fruit stall) কাজ করেন। সাজিদের পরিবার, দাদু ও বাবা দীর্ঘদিন খনিতে কাজ করেছেন কিন্তু বড় কোনও হিরে পাননি কোনওদিনই। এবার মাত্র ২০ দিনেই সাজিদ করলেন পরিবারের ইতিহাসে সবচেয়ে বড় আবিষ্কার।

এখন দুই বন্ধু সমানভাবে লাভ ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। প্রথম অগ্রাধিকার, বোনদের বিয়ে; এরপর নিজেদের ছোট ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়া। পান্নার হিরে-সমৃদ্ধ অঞ্চল বহুদিন ধরেই খননকারীদের কাছে আকর্ষণের। কিন্তু এমন বিপুল মূল্যের হিরে পাওয়া যে কতটা বিরল- তা আবার প্রমাণ করল সতীশ ও সাজিদের সৌভাগ্যের গল্প।


```