Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শাহজাহানের সময়কার বিরল হিরে দিয়ে তৈরি সামান্থার এনগেজমেন্ট রিং! দাম কত হতে পারে?

শাহজাহান যুগের বিরল এবং ঐতিহাসিক হিরে দিয়ে তৈরি হয়েছে সামান্থার এনগেজমেন্ট রিং। বিরল এই হিরের দাম কত?

শাহজাহানের সময়কার বিরল হিরে দিয়ে তৈরি সামান্থার এনগেজমেন্ট রিং! দাম কত হতে পারে?

ছবি - দ্য ওয়াল

গার্গী দাস

শেষ আপডেট: 2 December 2025 14:56

দ্য ওয়াল ব্যুরো: ডিসেম্বরের শুরুতেই কোয়েম্বাটুরের ইশা ফাউন্ডেশনে 'ফ্যামিলি ম্যান' খ্যাত রাজ নিদিমরুকে বিয়ে করে সকলকে চমকে দিলেন সামান্থা রুথ প্রভু (Minimalist traditional wedding)। একেবারে ঘরোয়া আয়োজন ছিল (Samantha Raj Nidimoru wedding)। লাল কাতান শাড়ি, চোখ ধাঁধানো নেকলেস, হালকা মেকআপ। সব মিলিয়ে সামান্থা যথেষ্ট নজর কাড়লেও, ইন্টারনেটজুড়ে এখন চর্চা তাঁর বিয়ের আংটি নিয়ে (Samantha wedding ring )।

এই হিরের আংটি তৈরি করেছেন গ্রীসের এথেন্সের কারিগর থিওডোরস সাভোপৌলোস (Theodoros Savopoulos)। যাঁকে নিয়ে বিশেষ তথ্য পাওয়া যায় না বললেই চলে। সামান্য কয়েক বছরে অল্প কয়েকটি এক্সক্লুসিভ গয়না তৈরি করেছেন, কিন্তু তাতেই তাক লাগিয়ে দিয়েছেন। তাঁর ইনস্টাগ্রাম দেখলে বোঝা যাবে,'সবচেয়ে বিচক্ষণ সংগ্রাহক এবং রসিকদের জন্য' গয়না তৈরি করেন শিল্পী। কাজ নিখুঁত, আধুনিক এবং স্টোন কেন্দ্রিক। থাকে ঐতিহ্যের ছোঁয়াও।

সামান্থার আংটির কাট খুবই স্পেশাল, ‘পোর্ট্রেট কাট ডায়মন্ড’। এই কাটের শিকড় ভারতেই, জড়িত প্রাচীন ইতিহাসের সঙ্গে। মুঘল সম্রাট শাহজাহানের সময় এই কাট জনপ্রিয় হয়। স্বচ্ছ, পাতলা হিরেকে ছোট কোনও ছবির উপরে বসানো হত, যাতে সেই ছবি সংরক্ষিত থাকে বহুদিন পর্যন্ত এবং ছবির আভা বাড়ে। আর সেই পোর্ট্রেট থেকেই এই কাটের নাম হয় ‘পোর্ট্রেট কাট’ (Portrait Cut Diamond)।

ফেব্রুয়ারিতেই সামান্থার হাতে ধরা পড়েছিল আংটিটি (Samantha second marriage)। ভারতের প্রথম সেলিব্রিটি জুয়েলরি এক্সপার্ট প্রিয়ংশু গোয়েল জানান, তিনি ভেবেছিলেন এটি ‘লজেন্স কাট’ ডায়মন্ড। পরে বুঝতে পারেন, এটি আরও বিরল, কারণ এর মাঝখান সমতল ও স্বচ্ছ। তিনি বলেন, 'এমন কাটের হীরা খুঁজে পাওয়া কঠিন এবং তৈরি করাও অত্যন্ত জটিল। সামান্থার আংটিতে রয়েছে মাঝখানে ২ ক্যারেটের হিরে, চারপাশে আটটি কাস্টম ‘পোর্ট্রেট কাট’ ডায়মন্ড পাপড়ি।'

কত দাম হতে পারে এই আংটির। ওই সেলেব জুয়েলারি এক্সপার্টই বলছেন, দাম একদম ঠিক আন্দাজ করা কঠিন তবে, মনে করা হচ্ছে অন্তত ১.৫ কোটি টাকা হতে পারে।

লজেন্স কাট ডায়মন্ডের বৈশিষ্ট্য, লম্বাটে রম্বস আকৃতির, ধাপে ধাপে কাটা ফেসেট, আর্ট ডেকো যুগে (১৯২০–৩০) ব্যাপক জনপ্রিয়তা, আর তুলনায় কম স্পার্কল কিন্তু হালকা শাইন করে।

সব মিলিয়ে, সামান্থার আংটির সৌন্দর্য তাঁর বিয়ের সাজকে যেমন সম্পূর্ণ করেছে, তেমনই হিরের এই অনন্য কারুকার্য খুঁজে নিয়েছে নিজের আলাদা জায়গা।

আংটি ছাড়াও বিয়েতে সামান্থার সাজ ছিল একেবারেই সাদামাটা কিন্তু ট্র্যাডিশনাল। পিওর স্যাটিন কাতান সিল্কের বানারসি শাড়ি, যা বুনতে একজন কারিগরের সময় লেগেছে দুই থেকে তিন সপ্তাহ। তার গায়ে পাউডার-জরি বুটি, নেশি-কাটা বর্ডার, সোনালি বেইজ জারদোজি, সব মিলিয়ে শাড়িটা কমন দেখতে হলেও অন্যদের চেয়ে আলাদা। ডিজাইনার পল্লবী সিংহ বানিয়েছেন, সেলভি স্টাইলিং করেছেন।


```