Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

মশাবিহীন দু'টি আস্ত দেশ, এও সম্ভব! জেনে নিন কতদূর সেই জায়গা

ওয়ার্ল্ড পপুলেশন রিভিউের তথ্য বলছে, পৃথিবীর বুকে অন্তত দু’টো এমন আস্ত দেশ আছে যেখানে মশার অস্তিত্বই নেই।

মশাবিহীন দু'টি আস্ত দেশ, এও সম্ভব! জেনে নিন কতদূর সেই জায়গা

প্রতীকী ছবি

শেষ আপডেট: 21 March 2025 14:37

দ্য ওয়াল ব্যুরো: 'এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি...' যেখানে মশা নেই! মশার (Mosquito) জ্বালায় তিতিবিরক্ত হয়ে যাওয়া মানুষজনের কাছে এটাই মনে হওয়া স্বাভাবিক। সবে ঘুমটা আসবে আসবে করছে, কানের কাছে পিনপিন আওয়াজ, দরকারি কাজে ব্যস্ত এদিকে মশা কামড়ে যাচ্ছে। কী বিরক্তিকর! কিন্তু মশা ছাড়া কোনও জায়গা পৃথিবীতে কি সম্ভব? আজ্ঞে হ্যাঁ। আছে বইকি। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউের (World Population Review) তথ্য বলছে, পৃথিবীর বুকে অন্তত দু’টো এমন আস্ত দেশ (Country) আছে যেখানে মশার অস্তিত্বই নেই।

নৈসর্গের মাঝে নর্দার্ন লাইট ও ব্লু লেগুনের এক অপূর্ব দেশ আইসল্যান্ড (Iceland)। এই দেশে বারবার তাপমাত্রার (Temperature) পরিবর্তন এমনই হয় যে এই জায়গায় মশাদের ডিম পাড়া তো দূরের কথা, তাদের বসবাসের জন্যও উপযুক্ত নয় একেবারেই। তাই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে করতে শরীরে শুধুই মনোরম বাতাসের ছোঁয়া লাগবে, মশা (Mosquito) বসবে না গায়ে একটাও।

বরফের দেশ আন্টার্কটিকার (Antarctica) তাপমাত্রা স্বাভাবিকভাবেই প্রচণ্ড ঠান্ডা (Cold temperature)। মশা থাকার কোনও প্রশ্নই উঠছে না। মশার (Mosquito) হাত থেকে যদি বাঁচার কথা ভাবতে চান, তাহলে এই দেশের কথা মাথায় আসা অদ্ভুত কিছু না। আইসল্যান্ডের মতো এখানে তাপমাত্রার ঘনঘন পরিবর্তন না হলেও সবসময় ঠান্ডা ও জমা জলের মতো অনুকূল পরিবেশ না থাকায় এখানে ওই খুদে দৈত্যের দল টিকে থাকতে পারে না। এখানে মনোরম বিচ বা পাহাড়ি উপত্যকার সৌন্দর্য না থাকলেও মশার কামড়ে চুলকানি থেকেও মুক্তি তো অবশ্যই। 

এই দুই দেশে মশা থাকে না কেন?  

মশার সম্পূর্ণ জীবনচক্র নির্বিঘ্নে শেষ করার জন্য অনুকূল পরিবেশ হলো উষ্ণ, আর্দ্র আবহাওয়া আর জমা জল। বিষুবরেখার কাছাকাছি অঞ্চল, ট্রপিক্যাল রেনফরেস্ট আর বৃষ্টি বেশি হয় এমন জায়গাই মশার থাকার জন্য আদর্শ। খুব বেশি ঠান্ডা বা গরম কোনও জায়গায় মশা বাঁচতে পারে না। 

তাহলে এই দুই দেশ ভ্রমণের টিকিট কেটে ফেলার সঙ্গে সঙ্গে গরম জামাকাপড় প্যাক করে নিন। নিশ্চিন্তে থাকুন আর যা-ই নিন, মসকুইটো রিপেলেন্ট আর অবাঞ্ছিত চুলকানির ঝঞ্ঝাট থেকে এক্কেবারে মুক্তি।


```