Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

কচ্ছপের পা খুবলে নিয়েছিল ধেড়ে ইঁদুর! খেলনা চাকায় তার গতি ফিরিয়ে দিলেন ডাক্তাররা

দ্য ওয়াল ব্যুরো: বাগানে নিশ্চিন্তে ঘুমোচ্ছিল কচ্ছপ (Tortoise)। ইঁদুরের উপদ্রবে তাঁর সে ঘুম ঘুচে যায়। কচ্ছপটির সামনের দুটি পা-ই খুবলে নেয় সেই ধেড়ে ইঁদুর। মর্মান্তিক সেই ঘটনার পর কচ্ছপটিকে চিকিৎসকরা শুধু বাঁচাননি, তাঁর গতিও দিয়েছেন ফিরি

কচ্ছপের পা খুবলে নিয়েছিল ধেড়ে ইঁদুর! খেলনা চাকায় তার গতি ফিরিয়ে দিলেন ডাক্তাররা

শেষ আপডেট: 4 August 2022 10:09

দ্য ওয়াল ব্যুরো: বাগানে নিশ্চিন্তে ঘুমোচ্ছিল কচ্ছপ (Tortoise)। ইঁদুরের উপদ্রবে তাঁর সে ঘুম ঘুচে যায়। কচ্ছপটির সামনের দুটি পা-ই খুবলে নেয় সেই ধেড়ে ইঁদুর। মর্মান্তিক সেই ঘটনার পর কচ্ছপটিকে চিকিৎসকরা শুধু বাঁচাননি, তাঁর গতিও দিয়েছেন ফিরিয়ে।

ঘটনাটি ঘটেছে আমেরিকার ওয়ারিংটনে। কচ্ছপটি হারমান প্রজাতির। তার নাম এডি। ইঁদুরের ভয়াবহ আক্রমণের পর এডিকে যেভাবে বাঁচিয়েছেন চিকিৎসকরা, তাতেই মজেছে সোশ্যাল মিডিয়া। সেই গল্প এখন রীতিমতো ভাইরাল (Viral News)। ইঁদুরে খেয়ে নেওয়া কচ্ছপের পা দুটো ফিরিয়ে দেওয়া যায়নি, তবে সেই পায়ের বদলে এডিকে দেওয়া হয়েছে খেলনা গাড়ির চাকা (toy wheels)। তাতে চেপেই এখন তরতরিয়ে এগোচ্ছে সেই কচ্ছপ।

Two-legged tortoise fitted with toy wheels after rat attack - BBC News

ওয়ারিংটনের এক ব্যক্তি এডি নামের এই কচ্ছপটি পোষেন। তিনি চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। নিজের দুই পায়ে এডি আগে যেমন চলত, তার চেয়ে এখন তার গতি অনেক বেড়ে গেছে।

এডি-র বয়স এখন ২৩ বছর। হারমান প্রজাতির কচ্ছপ আকারে অনেকটা ছোট হয়। এক হাতের তালুতেও তুলে ধরা যায় এদের। পাকে চাকা নিয়ে এখন সারা বাড়ি ঘুরে বেড়াচ্ছে এডি। তাকে সুস্থ অবস্থায় হাসপাতাল থেকে ফিরিয়ে আনতে পেরে খুশি পরিবারও।  

আরও পড়ুন: বয়স ২২, কিন্তু দেখে মনে হয় ১২-র কিশোর! কোনও সংস্থায় মিলছে না চাকরি, ভিডিওতে বললেন যুবক


```