Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

বাস্তবের ভিকি ডোনার! এক বছরের মধ্যে বিশ্বের সমস্ত দেশে থাকবে সন্তান, গড়বেন রেকর্ড

শুক্রানু দানের ফলে মহিলারা যে পরিবার তৈরির স্বপ্ন দেখতে পাচ্ছেন, সেটা ভেবেই খুশি তিনি। সম্পূর্ণ বিনামূল্যে শুক্রানু দান করেন কাইল। 

বাস্তবের ভিকি ডোনার! এক বছরের মধ্যে বিশ্বের সমস্ত দেশে থাকবে সন্তান, গড়বেন রেকর্ড

নিজস্ব ছবি

শেষ আপডেট: 16 January 2025 20:37

দ্য ওয়াল ব্যুরো: শুক্রানু দান করে বিশ্ব রেকর্ডের পথে কাইল গর্ডি। বর্তমানে ৮৭ সন্তানের বাবা তিনি। এবছরের মধ্যেই ১০০ জন শিশুর বাবা হয়ে যাবেন বলে দাবি করেছেন। আর এর হাত ধরেই ভেঙে দিতে চলেছেন টেলিগ্রামের প্রতিষ্ঠাতা পাবেল দুরভের রেকর্ড। সেবা হিসেবে এই কাজ করছেন তিনি। যতদিন ক্ষমতা থাকবে, একাজ করে যাবেন বলে জানান নিজেই। 

কীভাবে দান করেন শুক্রানু? 

কাইল জানান, 'বি প্রেগনেন্ট নাও' নামের একটি ওয়েবসাইটের মাধ্যমে এই কাজ করেন তিনি। বর্তমানে সুইডেন, নরওয়ে, ইংল্যান্ড ও স্কটল্যান্ডে তাঁর দান করা শুক্রানু নিয়ে ১৪ জন গর্ভবতী। তাঁর শুক্রানু দানের ফলে মহিলারা যে পরিবার তৈরির স্বপ্ন দেখতে পাচ্ছেন, সেটা ভেবেই খুশি তিনি। সম্পূর্ণ বিনামূল্যে শুক্রানু দান করেন কাইল। 

নিজেকে 'শুক্রাণু দানের সিইও' হিসেবে পরিচয় দেওয়া লস অ্যাঞ্জেলেসের কাইলের দাবি, 'এমন মহিলাদের সাহায্য করতে পেরে আমি গর্বিত। তাঁরা হয়তো কখনও ভাবতেই পারতেন না মা হবেন বা পরিবার বড় করবেন।'

তাঁর লক্ষ্য, যতদিন তাঁকে সমাজের প্রয়োজন হবে তিনি কাজ করবেন। দান করবেন। আর শুধু লস অ্যাঞ্জেলেস বা জাপান, আয়ারল্যান্ড নয়। বিশ্বের অন্যান্য দেশের মহিলাদেরও তিনি সাহায্য করতে চান। ইতিমধ্যেই বিশ্বের অন্যান্য জায়গায় শুক্রানু দান করতে তিনি বেরিয়ে পড়েছেন। বলেন, '২০২৬ সালের মধ্যে হয়তো বিশ্বের সমস্ত দেশে আমার একটি করে সন্তান থাকবে।'

কীভাবে এমন সেবা শুরুর কথা ভাবলেন? 

প্রেম খোঁজার চেষ্টা করেন। ব্যর্থ হন। তারপরই শুক্রানু দানের সিদ্ধান্ত নেন। তবে, সেই কাজ করার সময় অনেকে তাঁর সঙ্গে বিশেষ সম্পর্কে আসার চেষ্টা করেন। তিনি রাজি হননি। সম্পর্ক নিয়ে বলতে গিয়ে তাঁর দাবি, সেভাবে সম্পর্কে আসা আর সম্ভব হয়নি কিন্তু কাজের সূত্রে কিছু মহিলার সঙ্গে সম্পর্ক তৈরি হয়। তাঁদের পরিবার আছে, এই ভেবে তিনি আর এগোননি সেসবে।


```