
শেষ আপডেট: 10 August 2022 07:41
দ্য ওয়াল ব্যুরো: শোনা যায়, প্রাচীন বাংলার বিখ্যাত ডাকাতের দল ডাকাতি (Robbery) করতে যাওয়ার আগে কালী (Kali) প্রতিমার পুজো (Worship) করত। মায়ের আশীর্বাদকে পাথেয় করেই লুঠতরাজ করতে বের হত তারা। তবে কস্মিনকালেও শোনা যায়নি, দেবতার আশীর্বাদ নিয়ে তাঁরই মন্দিরে ডাকাতি করেছে কেউ। কিন্তু সম্প্রতি এমন ঘটনাই ঘটেছে মধ্যপ্রদেশের (Madhyapradesh) জব্বলপুরে (Jabbalpur)।
সেখানে একটি লক্ষ্মী-মন্দিরে (Lakshmi Temple) চুরি করতে ঢুকেছিল চোর (Thief)। তবে চুরির আগে বিগ্রহের সামনে দাঁড়িয়ে হাত জোড় করে মাথা ঝুঁকিয়ে কিছুক্ষণ ধরে প্রণাম করে সে। তারপরেই মন্দিরের দুটি দানপাত্র এবং ঘণ্টা খুলে নিয়ে চম্পট দেয় সে। পুরো ঘটনাটিই ধরা পড়েছে মন্দিরের সিসিটিভি ক্যামেরায়। সেখানেই দেখা গেছে চোরের এই কীর্তি। তবে চুরির আগে নিজের মুখ কাপড় দিয়ে ঢেকে নিয়েছিল বুদ্ধিমান চোর। সেই কারণেই এখনও পর্যন্ত তাকে শনাক্ত করা যায়নি।
https://twitter.com/narendra52/status/1557217230647017473?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1557217230647017473%7Ctwgr%5E49ced54e82d9847339b2deb6fd0095140a97ec04%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.news18.com%2Fnews%2Fbuzz%2Fwatch-thief-prays-at-temple-then-runs-away-with-donation-boxes-5723161.html
ঘটনাটি ঘটেছে গত ৫ অগস্ট। চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে নেটমাধ্যমে। নেটিজেনদের মধ্যে কেউ কেউ বলছেন, মন্দিরে ঢুকে চুরি করার জন্য আগেভাগেই ভগবানের কাছে ক্ষমা চেয়ে নিয়েছে ওই ব্যক্তি, সেই কারণেই চুরির আগে প্রণামের ধুম। কারও আবার দাবি, চুরির পরেও যাতে ধরা না পড়তে হয়, সেই উদ্দেশ্যেই প্রণাম করছিল চোর।
ইতিমধ্যেই এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে মন্দির কর্তৃপক্ষ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ক্লাসে মদ্যপান, খাতায় অশ্লীল শব্দ! সরিষার স্কুলে ছাত্রদের ‘তাণ্ডব’, শিক্ষকরা নাজেহাল