
শেষ আপডেট: 30 November 2023 18:37
দ্য ওয়াল ব্যুরো: ৯ নম্বরই লাস্ট স্টেশন নয়। নবগ্রহতেই শেষ নয়। আরও এক গ্রহ নাকি লুকিয়ে রয়েছে আমাদের সৌরঝগতেই। সেই গ্রহ সূর্যের চারদিকেই ঘুরপাক খাচ্ছে। এর আগে আমাদের সৌরমণ্ডলে সূর্যের থেকে এত দূরে থাকা কোনও মহাজাগতিক বস্তুর দেখা মেলেনি যা সূর্যের চারদিকে পাক খাচ্ছে অত্যন্ত ধীর গতিতে। পৃথিবীর থেকে অনেক বেশি দূরে অবস্থিত সেই গ্রহের নাম এরিস।
এক সময় আমরা জানতাম, প্লুটোকে ধরে এই সৌরমণ্ডলে রয়েছে ৯টি গ্রহ। কিন্তু পরে গ্রহের ‘শিরোপা’ খুইয়ে ফেলে প্লুটো। হয়ে পড়ে ‘বামন গ্রহ’। সূর্যের থেকে আমরা যতটা দূরে রয়েছি, প্লুটো রয়েছে তার ৩৪ গুণ দূরত্বে। প্লুটোর পর ‘এরিস’-এর আগে রয়েছে আরও একটি বিশাল মহাজাগতিক বস্তু। তার নাম- ‘বিডেন’। তার দূরত্ব ৮৪ অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা এইউ (সূর্য থেকে আমাদের দূরত্বকে এক ‘এইউ’ বলা হয়)। আবিষ্কারকরা মনে করছেন, সদ্য আবিষ্কৃত মহাজাগতিক বস্তুকে তাই গ্রহ বলা যাবে কিনা জানা নেই। যদিও নাসা এই মহাজাগতিক বস্তুকে বিশাল বামন গ্রহ নামেই ডাকছে। এই গ্রহের ব্যাস ১৪৪৫ মাইল। প্লুটোর থেকে আকারে-আয়তনে বড়। এর আবার নিজের উপগ্রহও আছে।
এরিস রুক্ষ, পাথুরে একটি গ্রহ। সূর্য থেকে দূরত্ব সবচেয়ে বেশি হওয়ায় এর দুই পিঠে আলো প্রায় পড়ে না বললেই চলে। ৫৫৭ বছরে সূর্যকে একটি চক্কর মারে এরিস। এর উপগ্রহের নাম ডিসনোমিয়া। পাথুরে, অন্ধকারাছন্ন, বরফ শীতল ঠান্ডা।
১৯৫১ সালে, প্লুটো আবিষ্কারের প্রায় ২০ বছর পর জেরার্ড কুইপার প্রস্তাব দিলেন যে, সৌরজগতের গ্রহগুলি গ্যাস ও ধুলোর যে চাকতি থেকে জন্ম নিয়েছিল, সেই চাকতির অবশিষ্ট অংশটি এখনও রয়েছে পৃথিবী থেকে প্রায় সাড়ে ৪০০ কোটি কিলোমিটার দূরে। আর সেই বলয়ের মত স্থানটি প্রায় সাড়ে ৩০০ কোটি কিলোমিটার বিস্তৃত। এখানে গ্যাস আর ধুলোর ঘনত্ব এত কম ছিল যে বড় কোনও গ্রহ জন্মাতে পারেনি। তাই এই জায়গাটি ছোট ছোট পাথর আর বরফের টুকরোয় ভরা। সৌরজগতের এই রহস্যময় জায়গাকে বলে কুইপার বেল্ট। মনে করা হয় প্লুটো এই কুইপার বেল্টেই আছে। আর এরিস আছে এই বেল্টের শেষ সীমানায়।
ইতিমধ্যেই অবশ্য ওই ‘কুইপার বেল্টে’র মধ্যে আরও দু’টি ‘বামন গ্রহে’র সন্ধান পাওয়া গিয়েছে। তারা হল ‘হাউমিয়া’ আর ‘মেকমেক’। এরিসের উপগ্রহ ডিসমোনিয়াও আছে। এরাই সকলেই কুইপার বেল্টের বামন গ্রহ। বিজ্ঞানীরা বলছেন, এরিস ও প্লুটোকে যদি গ্রহের মর্যাদা দেওয়া হয়, তাহলে ভবিষ্যতে কুইপার বেল্টে আরও কত যে গ্রহের জন্ম হবে তার ইয়ত্তা নেই।