Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

পা ভেঙে গেছে, খোঁড়াতে খোঁড়াতে নিজেই জরুরি বিভাগে এল রোগী, ডাক্তারকে বলল, 'ম্যাও'

দ্য ওয়াল ব্যুরো: রোজকার মতোই সেদিনও ডিউটিতে ছিলেন হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। রোগীদের ভিড়ও ছিল সেদিন অনেকটাই। তার মাঝেই হাসপাতালে ঢুকে এল এক 'রোগী', এমার্জেন্সি দরজা দিয়ে হাসপাতালে ঢুকে ইতিউতি তাকাচ্ছিল সে, হয়তো চিকিত্সার আশাতেই

পা ভেঙে গেছে, খোঁড়াতে খোঁড়াতে নিজেই জরুরি বিভাগে এল রোগী, ডাক্তারকে বলল, 'ম্যাও'

শেষ আপডেট: 22 November 2022 10:33

দ্য ওয়াল ব্যুরো: রোজকার মতোই সেদিনও ডিউটিতে ছিলেন হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। রোগীদের ভিড়ও ছিল সেদিন অনেকটাই। তার মাঝেই হাসপাতালে ঢুকে এল এক 'রোগী', এমার্জেন্সি দরজা দিয়ে হাসপাতালে ঢুকে ইতিউতি তাকাচ্ছিল সে, হয়তো চিকিত্সার আশাতেই। কারণ, পা ভেঙ্গে গেছে তার (Broken paw)। বহু কষ্টে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে জরুরী বিভাগে ঢুকে এসেছিল সে। 'চারপেয়ে' সেই বিশেষ রোগীকে দেখে সকলের তো চক্ষু চড়কগাছ!

ঘটনাস্থল তুরস্কের বিটলিস তাতভান রাজ্য হাসপাতাল (Turkey Hospital) । আর রোগী? মানুষ নয়, সে হল আস্ত একটি বেড়াল। গত সপ্তাহে হঠাৎই এক ব্যস্ত দিনে এমার্জেন্সি দরজা দিয়ে হাসপাতালে ঢুকে আসে সাদা-কালো লোমশ একটি বেড়াল। খুঁড়িয়ে খুঁড়িয়ে কষ্ট করে হাসপাতালে ঢুকে এদিক ওদিক তাকাচ্ছিল সে। সেই সময়েই তাকে চোখে পড়ে যায় হাসপাতলের নার্স আবুজার ওজদেমিরের। তিনি লক্ষ্য করেন, বেড়ালটির পিছনের বাঁ পায়ে চোট রয়েছে (cat enters hospital)। তিনি বুঝতে পারেন, চিকিৎসা পাওয়ার আশাতেই হাসপাতালের ভিতর ঢুকে এসেছে বেড়ালটি।

তাকে ফেরাননি আবুজার। রীতিমতো গন্যমান্য রোগীর মতোই শুশ্রূষা করা হয় বেড়ালটিকে। আবুজার জানিয়েছেন, দেখতে পাওয়া মাত্রই বেড়ালটিকে ভাল করে পরীক্ষা করে দেখেন তিনি। তাতেই বুঝতে পারেন, সেটির বাঁদিকের পিছনের পায়ের হাড় ভেঙে গেছে। এরপরেই তার ভাঙা পায়ে যত্ন করে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দেন আবুজার।

চিকিৎসার সেই পুরো ভিডিওটিই শেয়ার করা হয়েছে বিটলিস তাতভান রাজ্য হাসপাতালের তরফে। তাতে দেখা যাচ্ছে, আহত বেড়ালটিকে একটি চেয়ারের উপরের বসিয়ে পরম যত্নে তার ভাঙা পায়ে ব্যান্ডেজ বেঁধে দিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। আবুজার জানিয়েছেন, শুশ্রূষার পর কিছুক্ষণ বেড়ালটিকে নজরে রাখেন তিনি। তারপর যেখান থেকে এসেছিল, এমার্জেন্সি দরজা দিয়ে ফের সেখানেই চলে যায় বেড়ালটি। শুধু তাই নয়, দিন কয়েক পর আবার চেক আপের জন্য হাসপাতালে এসেছিল বেড়ালটি, জানিয়েছেন তিনি।

বিড়ালটি কোথা থেকে এসেছিল, কীভাবেই বা সে আহত হয়েছিল, তা জানা যায়নি। তবে ভালোবেসে হাসপাতালের স্বাস্থ্যকর্মীরা বেড়ালটির নাম রেখেছেন 'দাভসো।' আবুজার জানিয়েছেন, এর আগে একই নামে একটি বেড়াল দত্তক নিয়েছিলেন তাঁরা। পরে সে মারা যায়। তার নামেই দাভসোর নাম রেখেছেন তাঁরা। তবে বেড়ালের এই আশ্চর্য বুদ্ধিমত্তায় হতবাক সকলেই।

গুজরাতে ৭ ধনপতি প্রার্থী, বেশিরভাগই ক্লাস টেন পাশ, আছেন স্কুলছুটও


```