স্টারমার্ক কলকাতায় লঞ্চ করল ‘শিফার এক্স এমিলি ইন প্যারিস’ কালেকশন।

ফাইল চিত্র
শেষ আপডেট: 12 December 2025 17:19
দ্য ওয়াল ব্যুরো: কলকাতায় প্যারিসের ছোঁয়া! লেখার উপকরণে এবার রোম্যান্স আর ফ্যাশনের এক মন মুগ্ধকর মেলবন্ধন নিয়ে এল স্টারমার্ক। বিখ্যাত ব্র্যান্ড শিফারের সঙ্গে জনপ্রিয় সিরিজ 'এমিলি ইন প্যারিস'-এর 'এফোর্টলেসলি চিক' ডিজাইনকে মিলিয়ে স্টারমার্ক আনুষ্ঠানিকভাবে লঞ্চ করল 'শিফার এক্স এমিলি ইন প্যারিস' কালেকশন, যা লেখার আনন্দকে এক নতুন মাত্রায় পৌঁছে দেবে।
প্যারিসের রোম্যান্স থেকে অনুপ্রাণিত এই সংগ্রহে রয়েছে সুন্দর ডিজাইনের পেন, স্টাইলিশ লেদার অ্যাকসেসরিজ ও বিশেষ গিফট সেট। প্রতিটি জিনিস এমনভাবে তৈরি, যাতে প্রতিদিনের সাধারণ লেখাও একটু বেশি সৃজনশীল মনে হয়।
কলকাতার সাউথ সিটি মলে স্টারমার্কের ফ্ল্যাগশিপ স্টোরে হওয়া এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী ও ইনফ্লুয়েন্সার রুকমা রায়, উইলিয়াম পেনের ডিরেক্টর সিমরিথা রঞ্জন এবং স্টারমার্কের সিওও বন্দনা জাটিয়া।

স্টারমার্কের সিইও গৌতম জাটিয়া বলেন, “ইউনিক কোনও জিনিস দিয়ে লিখতে শুরু করলে আলাদা আনন্দ পাওয়া যায়। এই সংগ্রহে প্যারিসের সেই সৌন্দর্য আর সৃজনশীলতার ছোঁয়া আছে, যা সাধারণ দিনের ছোট ছোট মুহূর্তকেও আরও বিশেষ করে তোলে। আমাদের ইচ্ছা, শিফার পেন হাতে নিলেই সেই অনুভূতি গ্রাহকদের কাছে পৌঁছে যাক।”
‘শিফার এক্স এমিলি ইন প্যারিস’ কালেকশনটি দ্রুতগতির জীবনে একটু ধীরে চলার আনন্দকে তুলে ধরে। সুন্দর ডিজাইনের এই পেন ও অ্যাক্সেসরিজ লেখার অভিজ্ঞতাকে আরও উপভোগ্য করে তোলে। লেখাপ্রেমী থেকে শুরু করে ফ্যাশনপ্রেমী, সবাইয়ের কাছেই এই সংগ্রহ এক নতুন আকর্ষণ ও সৌন্দর্য এনে দেবে।
স্টারমার্ক ১৯৯৯ সালে যাত্রা শুরু করে এবং এটি ইস্টার্ন ইন্ডিয়ার বড় ব্যবসায়িক সংস্থা এমামি গ্রুপের মালিকানাধীন। প্রথমে ল্যান্ডমার্কের সহযোগিতায় স্টারমার্ক তৈরি হয়েছিল। পরে ২০০৭ সালে এটি এমামি ফ্র্যাঙ্ক রস লিমিটেডের সঙ্গে যুক্ত হয়।
বর্তমানে কলকাতায় স্টারমার্কের মোট ৫টি স্টোর রয়েছে, সাউথ সিটি মলে ফ্ল্যাগশিপ স্টোর ছাড়াও কোয়েস্ট মল, মণি স্কোয়ার মল, সিটি সেন্টার ১ এবং সিটি সেন্টার ২-এ তাদের আউটলেট আছে।