Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

চালকহীন ট্রাক্টর ধাক্কা মারল দোকানে! ভূত না যান্ত্রিক খুঁত, বাড়ছে রহস্য

দ্য ওয়াল ব্যুরো: এক ভৌতিক কাণ্ডে তোলপাড় সোশ্যাল মিডিয়া। টুইটারে শেয়ার হওয়া উত্তরপ্রদেশের এক ভিডিওতে (Spooky video) দেখা যাচ্ছে একটি ট্রাক্টর দাঁড় করিয়ে রাখা আছে দোকানের বাইরে। হঠাৎই ট্রাক্টরটি নিজে থেকে চলতে শুরু করে সোজা গিয়ে ধাক্

চালকহীন ট্রাক্টর ধাক্কা মারল দোকানে! ভূত না যান্ত্রিক খুঁত, বাড়ছে রহস্য

শেষ আপডেট: 3 March 2023 12:20

দ্য ওয়াল ব্যুরো: এক ভৌতিক কাণ্ডে তোলপাড় সোশ্যাল মিডিয়া। টুইটারে শেয়ার হওয়া উত্তরপ্রদেশের এক ভিডিওতে (Spooky video) দেখা যাচ্ছে একটি ট্রাক্টর দাঁড় করিয়ে রাখা আছে দোকানের বাইরে। হঠাৎই ট্রাক্টরটি নিজে থেকে চলতে শুরু করে সোজা গিয়ে ধাক্কা মারে দোকানে। ইতিমধ্যেই কমেন্ট বক্স ভরে গেছে নানা রকম আলোচনায়। কেউ বলছে কেনো ট্রাক্টরটি নিজে থেকে চলতে লাগলো? আবার অনেকে বলেছেন, এই অস্বাভাবিক ঘটনার নেপথ্যে নিশ্চয় কোনও আত্মার কারসাজি রয়েছে।

বিজনোর জেলার ক্ষতিগ্রস্ত দোকানটির সিসিটিভি (cctv) ফুটেজ থেকে দেখা যায় ট্রাক্টরটি নিজে থেকে আস্তে আস্তে চলতে শুরু করেছে। তারপর হঠাৎ গতি বাড়িয়ে এক ধাক্কায় (slamming) দোকানের কাঁচের দরজা ভেঙে ঢুকে পরে ভিতরে।
চারিদিকে হইচই শুরু হয়ে যায়। দোকানে বসে থাকা এক কর্মচারী চিৎকার করতে থাকে চালকহীন ট্রাক্টরটিকে আটকানোর জন্য। বহু চেষ্টা করেও আটকানো যায়নি গাড়িটিকে। অবশেষে দোকানের ভিতরে থাকা অন্য আর এক কর্মচারী কোনোভাবে ট্রাক্টরটির ইঞ্জিন বন্ধ করে দিতে সক্ষম হন।

দেখুন ভিডিও -

https://twitter.com/prreeti1/status/1631446600819302401

ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশের বিজনোরের কটওয়ালি পুলিশ স্টেশন চত্বরে। সেদিন ওই এলাকায় একটি সভা চলছিল, ফলে অনেকের গাড়ি, বাইক, ট্রাক্টর দাঁড় করানো ছিল আশেপাশে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয়। জানা গেছে, ট্রাক্টরটি কিষান কুমার নামের এক ব্যক্তির যিনি সেদিন ওই সভাতেই এসেছিলেন।

পুলিশের তরফে জানানো হয়, ট্রাক্টরটি নিজে থেকেই চালু হয়ে গিয়ে দোকানে ঢুকে পড়েছিল। যদিও এই ঘটনায় ট্রাক্টরের মালিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। আসল কারণ জানা না গেলেও বিজনোর এলাকার বাসিন্দার পাশাপাশি সোশ্যাল মিডিয়ার মানুষজন বিশ্বাস করছে এটা কোনও অশরীরীর কাণ্ড।

পিরামিডের ভিতর লুকনো করিডোর! কী আছে তার শেষে? নয়া আবিষ্কারে উচ্ছ্বসিত বিজ্ঞানীরা


```