
শেষ আপডেট: 15 November 2022 10:44
দ্য ওয়াল ব্যুরো: জন্মের পর থেকে সন্তানই হয়ে ওঠে যে কোনও বাবা-মায়ের খুশির ঠিকানা। তাকে কেন্দ্র করেই আবর্তিত হয় মা-বাবার জগৎ। নিজেদের ইচ্ছে-অনিচ্ছে তুচ্ছ করে সন্তানের শখ-আহ্লাদই হয়ে ওঠে তাঁদের সব কিছু। কিন্তু সেই সন্তান যখন বড় হয়ে বাবা-মার জন্য উপহার (son surprises mom) নিয়ে আসে, তখন তাঁদের খুশি ভাষায় ব্যাখ্যা করা যায় না। সম্প্রতি এমনই একটি ঘটনা ইন্টারনেটের দৌলতে সামনে এসেছে, যা দেখে আনন্দে চোখে জল নেটিজেনদের
সম্প্রতি টুইটারে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ৪০ সেকেন্ডের সেই ছোট্ট ভিডিওতে দেখা যাচ্ছে, মেঝেতে বসে খাবার বাড়ছেন মা। তাঁর জন্য সারপ্রাইজ উপহার হিসেবে একটি সোনার হার (necklace) নিয়ে এসেছেন ছেলে। মাকে কিছু বুঝতে না দিয়ে চুপি চুপি পিছনে এসে দাঁড়িয়েছেন তিনি। তারপর সুযোগ বুঝে তা পরিয়ে দিলেন মায়ের গলায়। ভিডিওর ক্যাপশনে হিন্দিতে যা লেখা রয়েছে, তার তর্জমা করলে দাঁড়ায়, 'মায়ের জন্য ছোট্ট উপহার।'
অভাবনীয় এই উপহার পেয়ে মায়ের খুশি দেখে কে! অর্থমূল্যের বিচারে নয়, ছেলে যে মায়ের কথা ভেবে উপহার (gift) এনেছে, তার চেয়ে দামি সত্যিই আর কিছু হয় কি? একদিকে বিস্ময়, অন্যদিকে খুশি, দুইয়ের মিশেলে তাঁর প্রকৃত অনুভূতি বলে বোঝানো মুশকিল। নিজে চোখেই সেই ভিডিও দেখে নেওয়া ভাল।
https://twitter.com/Gulzar_sahab/status/1592199922484670464?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1592199922484670464%7Ctwgr%5E2342c93f8e1e719b11f4ec8a8870165634807102%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.hindustantimes.com%2Ftrending%2Fson-surprises-mom-with-jewellery-video-captures-her-emotional-reaction-101668500314629.html
শেয়ার হওয়ার একদিনের মধ্যেই ৬ হাজারের বেশি মানুষ দেখে ফেলেছেন সেই ভিডিও। পোস্টার কমেন্ট সেকশন প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেনরা। কেউ জড়িয়ে ধরার ইমোজি দিয়ে ভালবাসা প্রকাশ করেছেন, তো কেউ আবার লিখেছেন, 'সন্তান হলে এমনই হওয়া উচিত ।'
ঐন্দ্রিলার ভেন্টিলেশনের মাত্রা বাড়ানো হল, মস্তিষ্কে জমাট বেঁধেছে রক্ত, আর কী জানাল হাসপাতাল