Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কলকাতায় সাপও মাছ-ভাত খায়! জল-দুর্যোগেও এই ভিডিও দেখে হাসি থামছে না নেটপাড়ায়

“কলকাতায় সাপও মাছ-ভাত খায়!” ভাইরাল ভিডিও দেখে নেটিজেনদের হাসিতে ভাসছে সোশ্যাল মিডিয়া। আপনি কি ভিডিওটা দেখেছেন?

কলকাতায় সাপও মাছ-ভাত খায়! জল-দুর্যোগেও এই ভিডিও দেখে হাসি থামছে না নেটপাড়ায়

ভাইরাল ভিডিও

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 26 September 2025 18:17

দ্য ওয়াল ব্যুরো: প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় কত কীই না ভাইরাল হয়। ফোনের স্ক্রিন স্ক্রল করতে করতে এমন কিছু জিনিস চোখে পড়ে, যাতে চোখ কপালে উঠতে বাধ্য। তেমনই একটি ভিডিও ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় (Viral Video)।

ইনস্টাগ্রামে অত্রেয়ী মিত্র নামে এক ব্যবহারকারী একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে, 'জলমগ্ন একটি উঠোনে একটি সাপ সাঁতার কাটছে এবং তার মুখে রয়েছে একটি মাছ (Snake Eat Fish)। ঘরের ভেতর থেকে তোলা এই ভিডিওর ক্যাপশনে মজার ছলে লেখা, "জাস্ট কলকাতা থিংস" (Just Kolkata things)। ভিডিওটি কলকাতার।

এই ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, এটি বিষহীন ঢোঁড়া সাপ (Checkered Keelback), যা বর্ষার জল বা জলাশয়ের কাছাকাছি মাছ ধরে থাকে।

 বাঙালির কাছে মাছ শুধু খাবার নয়, এটি সাংস্কৃতিক পরিচয়ের অংশ। 'মাছ-ভাত' ছাড়া বাঙালির উৎসব অসম্পূর্ণ। ঠিক দুর্গাপূজার আগে বন্যার এই পরিস্থিতিতে একটি সাপের মুখে মাছ দেখে নেটিজেনরা এটিকে মজার ছলেই নিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে মজার কমেন্টের বন্যা বয়ে গেছে। একজন লিখেছেন, "ব্রো প্রমাণ করলো যে সে বাঙালি।" আরেকজন মন্তব্য করেছেন, "কলকাতায়, সাপও মাছ-ভাত খায়।" কেউ কেউ লিখেছেন, "ভাই আজ ফুল পার্টি করবে," এবং "পিক কলকাতা মোমেন্ট।"


```