
শেষ আপডেট: 8 August 2022 10:00
দ্য ওয়াল ব্যুরো: বন্যপ্রাণীদের (Elephants) সঙ্গে ছবি তোলার সখ (Selfie) অনেকেই দেখিয়ে থাকেন। কিন্তু সেটা তারা যতক্ষণ খাঁচার মধ্যে আছে ততক্ষণ ঠিক আছে। নাহলে তার ফল হতে পারে মারাত্মক (Deadly)।
আইএএস অফিসার সুপ্রিয়া সাহু সম্প্রতি একটা ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, কিছু কমবয়সী ছেলে একদল বন্য হাতির সঙ্গে ছবি তুলছে। একদল হাতি রাস্তা পার হচ্ছিল। তাদের সামনে এসে পোজ দিয়ে দাঁড়িয়ে পড়ে একটি ছেলে। বেশ কিছুটা দূরেই ছিল হাতির দল। হঠাৎই হাতিগুলো তেড়ে আসতে থাকে ছেলেগুলোর দিকে। তারপর আবার তাদের জঙ্গলের দিকে নেমে যেতে দেখা যায়।
এই ভিডিও আপলোড করে সুপ্রিয়া সাহু লিখেছেন, “বন্যপ্রাণীর সঙ্গে সেলফি তোলার ফল হতে পারে মারাত্মক। ছেলেগুলি ভাগ্যবান যে হাতিগুলো অদের ছেড়ে দিয়েছে। নাহলে হাতি ক্ষেপলে আর দেখতে হত না।"
সম্প্রতি এমনই আরেকটি ভিডিও সামনে এসেছে। বন দফতর আধিকারিক সুশান্ত নন্দারের ভিডিওতে দেখা যাচ্ছে, একটি গন্ডার লোকালয়ে ধুকে পড়েছে। তিনি লিখেছেন, "মানুষ যেমন গন্ডারের বসতিতে গিয়ে হানা দেয়, তেমন গণ্ডার হানা দিয়েছে। এতে অবাক হওয়ার কিছু নেই।"
অবসর জীবনে পা রাখছে পুলিশ কুকুর! হইহই করে হল তার বিদায় সংবর্ধনা