Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

আবর্জনা বেচে দু'টি আইফোন! ছেলেকে উপহার দিলেন দরিদ্র বাবা, 'বর্ষসেরা' তকমা দিলেন নেটিজেনরা

কাগজ কুড়িয়ে দু-দু'টি আইফোনের মালিক হওয়া দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। বইছে প্রশংসার বন্যাও।

আবর্জনা বেচে দু'টি আইফোন! ছেলেকে উপহার দিলেন দরিদ্র বাবা, 'বর্ষসেরা' তকমা দিলেন নেটিজেনরা

শেষ আপডেট: 28 September 2024 19:10

দ্য ওয়াল ব্যুরো: বোর্ডের পরীক্ষায় প্রথম হয়েছে ছেলে। আপ্লুত হয়ে তাকে আইফোন ১৬ গিফট করলেন বাবা। 

এমনটা কোনও বিরল ঘটনা নয়। কিন্ত এক্ষেত্রে এই ঘটনা প্রায় বিরলই বলা চলে, কারণ পেশায় ওই বাবা একজন স্ক্র্যাপ ডিলার। কাগজ, প্লাস্টিক ও আবর্জনা কুড়িয়ে বেচেন। কাগজকুড়িয়ে বলা হয়ে থাকে তাঁদের। কিন্তু ছেলের প্রতি ভালবাসা এতটাই যে টাকার পরোয়াই করেননি তিনি। 

সম্প্রতি সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তবে, শুধু ছেলের জন্যই নয়, নিজের জন্যও ৮৫ হাজার টাকার আইফোন কিনেছেন তিনি!

কাগজ কুড়িয়ে দু-দু'টি আইফোনের মালিক হওয়া দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। বইছে প্রশংসার বন্যাও।

হবে নাই বা কেন? নিজের কষ্টের পয়সায় কেনা বহুমূল্য জিনিস বলে কথা। সকলের সামনে দেখাতেও পিছপা হননি ওই বাবা। একগাল হাসি নিয়ে ফোনটি ঘুরিয়ে ফিরিয়ে কয়েকজনকে দেখালেন। উপচে পড়ল ভিডিওর কমেন্ট সেকশন। 

কেউ বললেন, সন্তানের প্রতি ভালবাসা এমনই হয়। কেউ টাকার তোয়াক্কা করেন না। আবার একজন লিখলেন, বাবা-মা এভাবেই সন্তানদের ভালবাসেন। সন্তানের মুখে হাসি দেখতে কত কিছুই না করেন। আবার একজন লেখেন, খুবই মন ভাল করা ভিডিও এটা। বিশ্বের সেরা বাবা।

কিছুদিন আগেই সেল শুরু হয়েছে আই ফোন ১৬-র। তারপরই এই ভিডিওটি সামনে আসে। ছেলেকে খুশি হয়ে আইফোন উপহার দেন তিনি। কেনেন নিজের জন্যও। একেই বোধহয় বলে, শখের দাম লাখ টাকা!


```