
সংগৃহীত চিত্র
শেষ আপডেট: 30 November 2024 20:17
দ্য ওয়াল ব্যুরো: জীবনে এমন অনেক পরিস্থিতি আসে, আমরা অস্থির হয়ে পড়ি। চিন্তায় পড়ে যাই বা বিরক্ত হই। আপনারও এমন হয়? দেখুন এই ভিডিওটা। এমন শান্ত, ডোন্ট কেয়ার থাকলে যে পরিস্থিতিই আসুক না কেন, আপনিও থাকবেন ঠান্ডা, ঠান্ডা কুল কুল।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একটি ভিডিও। দেখা যায়, একটি গাড়ির সঙ্গে মুখোমুখি ধাক্কা খাচ্ছে একটি বাইক। ছোট হাতির মতো ওই গাড়ি ব্রেক কষে ফলে কিন্তু শেষ রক্ষা হয়নি। বাইক থেকে কার্যত উড়ে যায় লোকটি। এই পর্যন্ত সাধারণ দুর্ঘটনা হিসেবে মনে হলেও এর পরে যা হয়, সেই নিয়েই চর্চা শুরু হয়।
বাইকটির গতি অত্যন্ত বেশি ছিল। যে লেন দিয়ে গাড়িটি আসছিল সেই একই লেনে উল্টো দিক থেকে আসে বাইকটি। বাইক চালক গাড়ির সামনে উড়ে গিয়ে পড়েন। তারপর কোনওকিছুই হয়নি এমন ভান করে বাইকটি তুলতে আসেন। যা নিয়েই শুরু হয় চর্চা।
এক সেকেন্ড এদিক ওদিক হলেও যিনি গাড়ির তলায় পিষে যেতে পারতেন বা ছিটকে অন্য কোথাও পড়ে যেতে পারতেন, তিনিই এমন মুখ বানালেন যেন কিছুই হয়নি। এই ভিডিওই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়।
View this post on Instagram
নেটিজেনদের অনেকেই লেখেন যমরাজের থেকে ১০ বার মিসড কল পাওয়ার পর। কেউ কেউ লোকটির সাহস নিয়ে প্রশ্ন তোলেন। কেউ আবার বলেন, এমন বুকের পাটা থাকলে জীবনে কী না করতেন। অনেকেই বলেন, হাত-পা ঠান্ডা হয়ে গিয়ে হয়তো গাড়িতে ওই অবস্থাতেই কিছুক্ষণ থাকতেন।
এই ভিডিও দেশের ট্র্যাফিক ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। অতিরিক্ত গতিতে বাইক চালানো বা এই দুর্ঘটনা নিয়ে পুলিশ কী পদক্ষেপ করেছে তা জানা যায়নি।