
শেষ আপডেট: 26 July 2022 08:03
দ্য ওয়াল ব্যুরো: মেঘের (Clouds) মধ্যে রহস্যময় জ্বলন্ত লাল আভা (Red light)। এমনই এক অদ্ভুত দৃশ্যের সাক্ষী থাকলেন পাইলট। আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে উড়ে যাচ্ছিলেন তিনি। তখনই মেঘের মাঝে এমন রহস্যময় আলো দেখতে পান তিনি। সঙ্গে সঙ্গে তাঁর মোবাইল ফোনে বন্দি করেন ভেসে থাকা মেঘের লাল আভা। সেই ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
এই ভূতুড়ে ভিডিও দেখে কেউ বলছেন পৃথিবীর সময় শেষের মুখে। কেউ বা মনে করছেন নেটফ্লিক্সের হিট শো 'স্ট্রেঞ্জার থিংস'-এর দুঃস্বপ্নের সমান্তরাল যাত্রা। বলছেন, এ যেন ভেকনার রাজত্ব- আপসাইড ডাউন।
তবে নেটিজেনরা কেউ কেউ এই ঘটনাকে একটা বাস্তব দিক খুঁজে বের করেছেন। তাঁরা বলেছেন, এটি মাছ ধরার নৌকার আলো। মাছকে আকর্ষণ করার জন্য জোরালো লাল আলো ব্যবহার করা হয়। প্রশান্ত মহাসাগরে সোরি মাছকে আকর্ষণ করার জন্য বিশাল এলইডি লাইট ব্যবহার করা হয়। সেই আলোর ছায়াই পড়েছে মেঘে।
এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার মতে , সোরি হল ছোট সামুদ্রিক মাছ। ১৪ ইঞ্চি লম্বা এই মাছের পৃষ্ঠ এবং পায়ু পাখনার হাড়গুলো সারিবদ্ধভাবে থাকে। গ্রীষ্ম এবং নাতিশীতোষ্ণ মণ্ডলের জলে পাওয়া যায় এই মাছ।
সেই মাছ ধরতেই জেলেরা নৌকা নিয়ে যান মাঝ সমুদ্রে। তীব্র লাল আলো এই সোরি মাছকে আকর্ষণ করে। তারা এই লাল আলো দেখতে পেলে লাফ দিয়ে ওঠে জলের উপরে। তখন তাদের ধরতে সুবিধা হয় জেলেদের।
সেই লাল আলো এতটাই জোরালো হয় যে তা মেঘ ছাপিয়ে বেরিয়ে ধরা দিয়েছে পাইলটের ফোনে। সেই ছবি দেখেই যে যাঁর মত করে নিজের মতামত প্রকাশ করেছে সোশ্যাল মিডিয়ায়।
পৃথিবীর শেষতম রাস্তা! এখানেই এসে থেমেছে উত্তরমেরু, কী আছে ‘ই ৬৯’-এর ওপারে?