
শেষ আপডেট: 3 August 2022 11:13
দ্য ওয়াল ব্যুরো: কয়েক মাস আগে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে খবরের কাগজ, সর্বত্র আলোচনা হচ্ছিল বাংলার এম এ পাশ চাওয়ালির (MA chaiwali) কথা। স্টেশন প্ল্যাটফর্মে একটি স্টল দিয়ে চা বিক্রি করছিলেন রবীন্দ্র ভারতী (Rabindra Bharati) বিশ্ববিদ্যালয় থেকে এম এ পাশ করা ছাত্রী।
নিজের ডিগ্রির নাম দিয়ে ব্যবসা শুরুর এই ধারণা প্রথম ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে এমবিএ চাওয়ালার থেকে। একটা ঠেলা গাড়ি থেকে নিজের চা বিক্রির ব্যবসা শুরু করে এখন তাঁর সারা ভারত জুড়ে ১০০টা স্টল।
তেমন ভাবনা থেকেই এবার সামনে এল এক পাঞ্জাবি (Punjabi Girl) মেয়ের গল্প। নিজের পড়াশোনা (study) চালতে সে রাস্তার ধারে খুলে বসেছেন চটপটির দোকান (chaat)। আলুকাবলি, দইবড়া, ফুচকা সবই পাওয়া যাচ্ছে তাঁর কাছে। হাসি মুখে চটপটি বানিয়ে বিক্রি করছেন তিনি।
ফুড ভ্লগার হ্যারি উপাল মেয়েটির একটি ভিডিও আপলোড করেছে সোশ্যাল মিডিয়ায়। সেখানেই দেখা যাচ্ছে ফুচকার ঝুলি নিয়ে দাঁড়িয়ে আছেন মেয়েটি। সঙ্গে রয়েছে আরও হরেকরকম চটপটি।
দেখুন ভিডিও।
রুজিরুটির জন্য অনেক রকমের কাজই করতে হয়। অনেক সময় সে কাজ পছন্দও হয় না কারও কারও। আর পছন্দের কাজগুলো সমাজের সেঁটে দেওয়া ছোট কাজের লেভেল মানুষকে করতে দেয় না। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই ট্যাবুগুলোকে কাটিয়ে উঠতে পারছে আমাদের সমাজের নতুন প্রজন্ম। এগুলোই তার প্রমাণ।
পাঞ্জাবের মোহালির মেয়ে তিনি। একটা ছোট কোম্পানিতে চাকরি করতেন। কিন্তু তাতে পড়াশোনার জন্য মোটেই সময় পাচ্ছিলেন না। তাই ছেড়ে দেন সেই চাকরি। এরপর পড়াশোনা চালিয়ে যাওয়ার খরচের জন্য শুরু করেন এই চটপটির স্টল।
এই ভিডিও আপলোড হতেই বহু মানুষ কুর্নিশ জানিয়েছেন তাঁকে। তাঁর লড়াইকে সম্মান জানিয়েছেন নেট নাগরিকরা।
সাইরেনের শব্দের মাঝেই প্রেমিকাকে বিয়ের প্রস্তাব, ইউক্রেনের যুবকের কাণ্ডে চোখে জল নেটদুনিয়ার