কাদামাখা জলে শুয়ে প্রি-ওয়েডিং শুট করতে গিয়ে ট্রোলের মুখে দম্পতি। ভাইরাল ভিডিও ঘিরে নেটপাড়ায় হাসির রোল, উঠছে সৃজনশীলতা নিয়ে প্রশ্ন।

ভাইরাল ভিডিও এভাবেই শুট হয়
শেষ আপডেট: 19 March 2026 12:07
দ্য ওয়াল ব্যুরো: সিনেম্যাটিক (cinematic) প্রি-ওয়েডিং (pre-wedding) ফোটোশুট করতে গিয়ে কাদামাখা জলে শুয়ে পড়লেন এক যুগল। ভাসলেন ট্রোলের (troll) ঝড়ে। কাদামাখা জলে শুয়ে ‘চিরন্তন প্রেম’ দেখানোর চেষ্টা—এই অদ্ভুত কনসেপ্টই এখন ভাইরাল (viral) সোশ্যাল মিডিয়ায় (social media), আর তা নিয়ে চলছে তুমুল মিম (meme) বন্যা।
এক্স (X)-এ ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে, যুগল কাদা ভর্তি জলে একেবারে চিত হয়ে ভাসছেন, চোখ বন্ধ, শরীর স্থির—দেখলে মনে হচ্ছে যেন কোনও থ্রিলার (thriller) ছবির দৃশ্য। পাশে দাঁড়িয়ে রয়েছেন গোটা ফোটোগ্রাফি টিম (photography team), হাঁটু-জল কাদা মেখে, পোজ নির্দেশ দিচ্ছেন প্রবল পেশাদারিত্বে। উদ্দেশ্য ছিল ‘ইটারনাল লাভ’ (eternal love) ফুটিয়ে তোলা, কিন্তু ফল হয়েছে উল্টো।
ভিডিওর ক্যাপশনে লেখা, “প্রি-ওয়েডিং শুট (pre-wedding shoot) এখন খুবই অদ্ভুত হয়ে যাচ্ছে।” যদিও ভিডিওর সঠিক সময় বা জায়গা এখনও নিশ্চিত নয়, তাতে আগ্রহ কমেনি নেটিজেনদের (netizens)।
রোম্যান্টিক (romantic) আবহ তৈরির বদলে অনেকেই এই দৃশ্যকে তুলনা করেছেন ক্রাইম সিন (crime scene) বা সারভাইভাল থ্রিলার (survival thriller)-এর সঙ্গে। কেউ কেউ আবার বলছেন, এটা যেন ‘ক্রাইম পেট্রলে’র (Crime Patrol) নতুন সিজনের ঝলক! ফলে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে তীব্র ট্রোলিং (trolling)।
Pre Wedding Shoots are getting too weird 😂😂 pic.twitter.com/xhVKjoZrVy
— Rosy (@rose_k01) March 18, 2026
এক নেটিজেনের মন্তব্য, “ওয়াইল্ডলাইফ ফোটোগ্রাফার (wildlife photographer) হতে শিখেছিলেন, শেষে এসে বিয়ের ফোটোগ্রাফার (wedding photographer)!” আরেকজনের খোঁচা, “বাজেট বলছে সিম্পল ফোটোশুট, কিন্তু ডিরেক্টর চাইছে ‘টাইটানিক’ (Titanic) আর ‘গ্যাংনাম স্টাইলে’র (Gangnam Style) মিশেল!”
তৃতীয় একজন লেখেন, “এত ঝামেলা কেন? এআই (AI) দিয়ে ছবি এডিট করিয়ে নিলেই তো হয়!” আবার আরেকজনের কটাক্ষ, “বিয়ে হচ্ছে, না কি ক্রাইম পেট্রলের টিজার?”
যদিও কিছু ফোটোগ্রাফার এই ‘র’ (raw) এবং ‘মেসি’ (messy) স্টাইলের পক্ষ নিয়ে বলছেন, একইরকম ক্লিশে (cliché) শুট থেকে বেরিয়ে আসতেই এমন পরীক্ষা-নিরীক্ষা দরকার। তবে সংখ্যাগরিষ্ঠ নেটিজেনদের কাছে এই কনসেপ্ট নিছকই হাস্যকর।
সব মিলিয়ে, সৃজনশীলতা (creativity) আর বিশৃঙ্খলার (chaos) মাঝের সূক্ষ্ম সীমারেখা যে কোথায় টানা উচিত, সেই প্রশ্নটাই আবার সামনে তুলে দিল এই ভাইরাল ভিডিও।